editor
প্রকাশিত: 6:56 PM, July 2, 2023
নিজস্ব প্রতিবেদক
গণপরিষদের সদস্যসচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। আজ রবিবার দুপুরে গুলশানে নিজের বাসার ছাদে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রেজা কিবরিয়া বলেন, ‘‘আমাকে সরানোর জন্য সে (নূরুল হক নুর) এতো অস্থির হয়ে গেলো যে, ভোট ছাড়া সে সিদ্ধান্তটা নিয়ে নিল। আমাদের যে সংবিধান আছে সেখানে দুই-তৃতীয়াংশ কেন্দ্রীয় কমিটির ভোটে এই কাজটা করা সম্ভব।
আহ্বায়ক বা সভাপতি সরানো ৮১ জনের ভোটে হয়। এটা হয়নি।”
‘‘এ ছাড়া ভোটের আগেও তারা কিছু কাজ করেছে। তারা মিথ্যা স্বাক্ষর নিয়েছে।
যারা সই করেননি তাদের সই ওখানে দেখবেন। এটা মারাত্মক বিষয়। সেজন্য আমরা ভুয়া স্বাক্ষর ও অনিয়মের মধ্যে ভোট গ্রহনের বিষয়ে মামলা করব। নুরুল হক, রাশেদ খান ও শাকিল উজ জামান- এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হবে।
রেজা কিবরিয়া অভিযোগ করে বলেন, ‘‘আমাকে সরানোর জন্য যে ভোটটা হয়েছে সেখানে ৪৮ জনের মধ্যে ৩৬ জন সই করেছে। বাকিরা সইও করেনি। আর আহ্বায়ক অপসারণের জন্য কেন্দ্রীয় কমিটির ৮১ জনের ভোট দরকার। এটা হয়নি।”
শনিবার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি সভা ডেকে রেজা কিবরিয়াকে অপসারণ করে দলটির সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে অনুসারীরা।
২০২১ সালে বাংলাদেশ রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নূরুল হক নূরকে সদস্য সচিব করে গণঅধিকার পরিষদ আত্মপ্রকাশ হয়।
এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, ‘‘দলের নেতৃত্ব আমার কাছেই আছে, থাকবে ইনশাল্লাহ। একটা লোকের জন্য আজকে দলের এই অবস্থা। আমি মনে করি এটা ঠিক হয়ে যাবে। আমাদের দলে অনেক ভালোভালো লোক আছে এবং তারা দলটাকে বাঁচাতে পারবে।”
রেজা কিবরিয়া বলেন, ‘‘এখন সবাই জানে যে ইজরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সদস্য সচিব নুরুল হক নূরের দুবাইতে মিটিং হয়েছে। দুবাই ও শারজাহ এর মাঝখানে একটি কফি শপে তাদের বৈঠক হয়েছে। এ ছাড়াও দুবাইতে যে গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেছে সেই চালক আমাকে এই বিষয়ে বলেছে। জুনের ১৮ তারিখে আমার বাসায় মিটিংয়ে আমাদের সামনে এই কথা স্বীকার করেছে নুর। আমাদের প্রবাসী অধিকার পরিষদ থেকে অনেক টাকা আসে সেই টাকা কোথায় যায়, কে নেয় তার কোনো টাকার হিসাব সে দিতে চায় না।”
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ