editor

প্রকাশিত: 12:36 PM, October 6, 2023

সরকার পরিবেশবান্ধব অটো ব্রিক ও ব্লক উৎপদানকারীদের প্রণোদনা দিচ্ছে : এমরান হোসেন

সরকার পরিবেশবান্ধব অটো ব্রিক ও ব্লক উৎপদানকারীদের প্রণোদনা দিচ্ছে : এমরান হোসেন

4

সিলেট চেম্বারে ‘পরিবেশবান্ধব অটো কনক্রিট মাল্টি ব্রিক-ব্লক মেশিনারী’ বিষয়ক সেমিনারে

নিজস্ব প্রতিবেদক
ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড এর উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় “পরিবেশবান্ধব অটো কনক্রিট মাল্টি ব্রিক-ব্লক মেশিনারি” বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

1

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এর প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. নাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক বলেন, অটো কনক্রিট মাল্টি ব্রিক ও ব্লক পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তি। বর্তমানে আগুন দিয়ে পোড়ানো ইটের যে প্রচলন রয়েছে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এর মাধ্যমে বায়ু দূষণ অত্যন্ত বেশী হয়। অটো ব্রিক ও ব্লক এখনও ততটা জনপ্রিয় না হওয়ায় ইটভাটায় পোড়ানো ইট দিয়ে এখনও দেশের সিংহভাগ নির্মাণ কাজ চলছে। ইটভাটাগুলোকে সময় ও পরিবেশের প্রয়োজনে অটো কনক্রিট ব্রিক ও ব্লক তৈরীর দিকে রূপান্তর করতে হবে। তিনি বলেন, যেহেতু সরকার অটো ব্রিক ও ব্লক উৎপদানকারীদের প্রণোদনা দিচ্ছে এবং এটি পরিবেশবান্ধব সেহেতু ব্যবসায়ীরা এ খাতে এগিয়ে আসতে পারেন।

2

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, পরিবেশ দূষণ মোকাবেলা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা পরিবেশ বিপর্যয়কে কমিয়ে আনতে পারি। পরিবেশ বান্ধব পদ্ধতিতে অটো ব্রিক ও ব্লক তৈরী এবং তা ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে অবকাঠামোগত উন্নয়ন সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি অনেক আগে থেকে ব্যবহার হচ্ছে। তবে সিলেটে এ খাতের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক ও ব্লকের কাঁচামাল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার এ ব্যাপারে নীতিগত সহযোগিতা করলে এ খাতে উদ্যোক্তা ও এর ব্যবহার বাড়বে।

2

সেমিনারে অটো কনক্রিট ব্রিক ও ব্লক তৈরীর মেশিনারি ও তা ব্যবহারের উপকারীতা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন সেমিনারের বিশেষ অতিথি হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের প্রিন্সিপাল রিসার্চ অফিসার মোঃ নাফিজুর রহমান, ইমেক্সকো ইন্টারন্যাশনাল এর ডিজিএম অনিমেশ কুমার গাঙ্গুলি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ইঞ্জিঃ আবু সাঈদ। এছাড়াও তারা উপস্থিত অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

2

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জিয়াউল হক, আমিনুর রহমান (লিপন), সাবেক সহ সভাপতি ও ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, সিলেট চেম্বারের সদস্যবৃন্দ ও সিলেটের ইটভাটা মালিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

1 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

1 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

6 বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ

চিকিৎসক পেশার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ: ডা. ফজলুর রহিম কায়সার

চিকিৎসক পেশার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ: ডা. ফজলুর রহিম কায়সার

1 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

5 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা

মন্ত্রী-এমপি’র পরিচয়ে সুবিধাভোগী আ’লীগের লুবানা

মন্ত্রী-এমপি’র পরিচয়ে সুবিধাভোগী আ’লীগের লুবানা

1 * স্বৈরশাসনামলে প্রভাবশালী দুই মন্ত্রী ও এমপিদের ঘনিষ্ঠ ছিলেন লুবানা * চেম্বারের সদস্য এক প্রতিষ্ঠান দিয়ে আর দেশের পক্ষে

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

6 মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে

1
5