editor
প্রকাশিত: 5:12 PM, May 26, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। নিহতের নাম তানজিদা আক্তার পপি (২৫)। এ ঘটনায় ঘাতক স্বামী হীরা চৌধুরী (৩০) কে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে সদর উপজেলার ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায়। আটক হীরা চৌধুরী ওই এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে।
নিহত গৃহবধূ তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে। তাদের ঘরে তুষার (১০)ও তোয়াফ (৬) নামে দুটি পুত্র সন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে হীরা চৌধুরী স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পাশের রুমে গিয়ে আত্মগোপন করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘাতক স্বামী মাদকাসক্ত বলে জানা যায়।
নিহত গৃহবধূর মা জানায়, তেরো বৎসর পূর্বে উভয় পরিবারের পারিবারিক সম্মতিক্রমে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলো।
মেয়ের সুখের কথা চিন্তা করে সব সময় চাহিদা পূরণের চেষ্টা করতো। জমি বিক্রি করেও মেয়ের সুখের জন্য চাহিদা পূরণ করেছেন বলে জানান তিনি। সর্বশেষ হত্যাকাণ্ডের আগের দিন অর্থাৎ মঙ্গলবার দুপুরেও তার মেয়র শ্বশুরবাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে এসেছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে তাদেরকে ফোন করে জানানো হয় তার মেয়ে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। সেখানে গিয়ে তারা জানতে পারেন তার মেয়েকে জবাই করে হত্যা করেছে পাষ- স্বামী।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাকির মাসুদ জানায়, ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর হাত বাধা রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পরে পাশের রুমে আত্মগোপন করে থাকা ঘাতক স্বামীকে আটকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেন। নিহত গৃহবধূ তানজিদা আক্তার পপিকে হাত বেধে গলায় ও গাড়ের পিছনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,