editor

প্রকাশিত: 4:59 PM, December 7, 2024

আ.লীগ দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে: খন্দকার মুক্তাদির

আ.লীগ দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান অপরিসীম। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সফল তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি  অবদান রেখেছিলেন। নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান আজ দেশের মানুষ ভুলে নি। দেশের ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুমান অর্জন করে ছিলে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে। আর গত দেড় যুগে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরোও বলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। অচিরেই বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত ও আকাঙ্খা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে আর কখনও ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণ হবে না।
তিনি শনিবার (৭ ডিসেম্বর) সিলেট নগরীর আম্বরখানা কলোনী মাঠে সিলেট সোলজার বয়েজ ক্লাব আয়োজিত সিলেট সোলজার প্রিমিয়ার লীগ (এসএসপিএল) পাওয়ার বাই জাকারিয়া মজুমদার ৬ষ্ঠ আসরের úুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সোলজার বয়েজ ক্লাবের সভাপতি মো. সাইফুর রহমান ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাবেক বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ও বর্তমান সিলেট বিভাগীয় প্রধান কোচ মাহমুদ ইমন, বাংলাদেশ জাতীয় টেষ্ট ক্রিকেটার খালেদ আহমদ, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সোলজার বয়েজ ক্লাবের সাবেক সভাপতি কামরান জাহান বাপ্পি, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সাব্বির আহমদ, মিলাদ আল রাফাত, মাসুদ রানা প্রমুখ। এসময় অতিথিবৃন্দ খেলায় বিজয়ী সোলজার সুপার কিং ও রানারআপ সোলজার থান্ডার্স’র খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলেদেন। আয়োজকরা অতিথিদের কাছে মাঠ সংস্কারের দাবী জানালে অতিথিরা তাদের আশ্বাস প্রদান করেন মাঠ সংস্কারে সহযোগিতার জন্য।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে