editor

প্রকাশিত: 1:41 PM, November 20, 2021

তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ:আটক ৪

তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ:আটক ৪

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে ভারত হতে আনা দুটি অবৈধ কয়লার চালান জব্দ করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ ওই কয়লার চালান গুলো সহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।,

গ্রেফতারকৃতরা হলো,উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন, একই গ্রামের আব্দুল হাফিজের ছেলে জাফর আলী,বাবুল মিয়ার ছেলে জাকির হোসেন, ফয়েজ আলীর ছেলে জয় হোসেন।

‘মামলার পলাতক আসামীরা হলো,উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাল ঘাটের মৃত আলী বক্সের ছেলে জামাল মিয়া,লাল ঘাট গুচ্চ গ্রাম দক্ষিণ পাড়ার লাল হোসেনের ছেলে খোকন মিয়া,লাল ঘাট পুর্ব পাড়ার আব্দুল মোতালিবের ছেলে মানিক মিয়া।,

জানাগেছে,তাহিরপুরের বালিয়াঘাট-চারাগাঁও,টেকেরঘাট সীমান্তের কয়েকটি চোরাচালানী চক্র গত দু’বছরের অধিক সময় ধরে বিনাশুল্কে ভারত হতে চোরাচালানের মাধ্যমে কয়লা চালান এপারে নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে।এমন তথ্যের ভিক্তিত্বে গত বুধবার থেকে অভিযানে নামে পুলিশ।

‘অভিযানে দুটি স্টিল বডি ইঞ্জিন চালিত ট্রলারে করে তাহিরপুরের পাটলাই নদীর নৌপথ ব্যবহার করে চোরাই কয়লার চালান নেত্রকোনার কলমাকান্দা নিয়ে যাবার পথে থানা পুলিশ কয়লার দুটি চালানে ১৪০ বস্তা (৮ মেট্রিকটন) কয়লা,দুটি ষ্টিল বডি ট্রলার জব্দ করণ সহ চার চোরাকাবারীকে গ্রেফতার করে।,

তাহিরপুর থানার এসআই আবু বকর সিদ্দিক বাদী হয়ে চারজনকে গ্রেফতার ও অপর তিন চোরাকারবারীকে পলাতক দেখিয়ে থানায় পৃথক মামলা দায়ের করেন।,

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম) বলেন, বৈধপথে এলসির মাধ্যমে নিয়ে আসা কয়লা,চুনাপাথর ছাড়া চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা অবৈধ কয়লা, পাথর,চুনাপাথর,কথিত‘বাংলা’কয়লার চালান নিয়ে যাবার চেষ্টা করলেই পুলিশকে তা জব্দ করে সংশ্লিষ্টট চোরাকারবারীদের ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া আছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।