admin

প্রকাশিত: 6:44 PM, July 4, 2021

দূর্যোগ মোকাবেলায় গোয়াইনঘাটবাসীর জন্য ৫০ লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ

দূর্যোগ মোকাবেলায় গোয়াইনঘাটবাসীর জন্য ৫০ লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

6

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে চলমান লকডাউন, গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে গোয়াইনঘাটের অতিদরিদ্র ও অসহায় মানুষের জন্য সাড়ে ৩৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে ।

ইতোমধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত জিআর ক্যাশ সাড়ে ৩৭ লাখ টাকা উপজেলার ১০ টি ইউনিয়নে সাড়ে ৩ লাখ টাকা হারে বিভাজন করে বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ গুলোতে বরাদ্দকৃত টাকাগুলো খুব দ্রুত উপজেলার ৯ জন চেয়ারম্যান ও ১ টি ইউনিয়নের প্রশাসকের প্রেরিত তালিকা অনুসারে বিতরণ করা হবে।

এছাড়া গো-খাদ্য ও শিশুদের জন্য আড়াই লাখ টাকার শুকনো খাবার ক্রয় করে সংশ্লিষ্টদের হাতে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পূরো কায়স্থ। অপর দিকে জরুরী প্রয়োজন মেটাতে শুকনো খাবারের জন্য ৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।

6

উপজেলা প্রশাসন এবং ইউপি চেয়ারম্যান গনের মাধ্যমে উক্ত খাদ্যের পেকেট সংশ্লিষ্টদের হাতে পৌঁছে দেয়া হবে। তাছাড়া গোয়াইনঘাট উপজেলার প্রকৃত অসহায় ও হতদরিদ্র ব্যক্তিরা ৩৩৩ নাম্বারে ফোন করে সহযোগিতা পাওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার টাকা। তিনি আরো জানান

8

পর্যাপ্ত পরিমাণে সরকারি বরাদ্দ মজুদ রয়েছে। এতে কেউ না খেয়ে থাকবেন না। গোয়াইনঘাট উপজেলাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বিধি- নিষেধ মেনে চলতে অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

এব্যাপারে সিলেট-৪ (চার) আসনের সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, সারা বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী পরিস্থিতির সৃষ্টি করেছ। আমাদের দেশেও করোনা পরিস্থিতির একই অবস্থা। ফলে দেশে চলছে কঠোর লকডাউন। এছাড়াও সিলেটের নিন্মাঞ্চল বন্যা কবলিত। চলমান লকডাউন,বন্যা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন।

8

এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলায় ৫০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারের বরাদ্দকৃত সহায়তা গুলো যথাযত ভাবে বন্টনের জন্য গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার গনের সাথে আমার আলোচনা হয়েছে। উক্ত বরাদ্দের বাহিরে অসহায় মানুষের জন্য সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রান সহায়তা মজুদ আছে। তিনি আরো বলেন হতদরিদ্র ও অসহায় মানুষেরা বিশেষ অসুবিধায় পড়লে ৩৩৩ নাম্বারে ফোন করে সঠিক ঠিকানা দিয়ে সহায়তা নিতে পারেন। দুর্যোগকালীণ সময়ে কেউ বিচলিত হওয়ার কারণ নেই। ইনশাআল্লাহ শেখ হাসিনা সরকারের আমলে কোন মানুষ না খেয়ে মরবেনা।

ডিএসএস/০৪/জুলাই/২০২১/নুরুল

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
6