admin
প্রকাশিত: 1:28 PM, August 8, 2021
অনলাইন ডেস্ক
সারা দেশে গতকাল থেকে শুরু হয়েছে করোনার গণটিকা দান কর্মসূচি। আজও টিকা নিতে প্রতিটি কেন্দ্রে ভিড় করছেন হাজারো মানুষ। এনআইডি কার্ড নিয়ে দাঁড়িয়েছেন দীর্ঘলাইনে। তবে টিকার স্বল্পতার কারণে অনেকেই টিকা কার্ড পাচ্ছেন না। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত সেই টিকা। ফলে হতাশ হয়েই ফিরে যেতে হচ্ছে তাদের। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন জেলায় এই চিত্র দেখা গেছে।
আজ সকাল ৯টা বাজতেই রাজধানীর মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের টিকাকেন্দ্রে কয়েকশ নারী-পুরুষের দীর্ঘলাইন তৈরি হয়।
সকালের বৃষ্টি মাথায় নিয়েই লোকজন টিকা নিতে চলে আসেন। এদিকে রাজধানীর মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা নেয়ার জন্য বাইরে কয়েকশত লোক দাঁড়িয়ে আছেন। ফজরের নামাজের পর এসে লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকা পাননি বলে অভিযোগ করেন। এ সময় টিকা না নিয়ে অনেকেই ফেরত যান।
এদিকে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডার পূর্বাঞ্চল সড়কের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোররাতে এসে লাইনে দাঁড়ান সদরুল ইসলাম। সকাল ৯টায় টিকাদান শুরুর সময় পুরুষদের লাইনে তার সিরিয়াল নম্বর ছিল ২৭। দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষার পরও টিকা পাননি তিনি। টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে তাকে।
ওদিকে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাদ্রি গ্রাস কনভেনশন সেন্টারে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও সকাল ৬টা থেকেই মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকা নিতে পারেননি। তবে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। টিকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শেওড়াপাড়ার বাসিন্দা বাদল বলেন, আমি গতকালও লাইনে দাঁড়িয়ে টিকা দিতে পারিনি। আজ সকাল পৌনে সাতটা থেকে দাঁড়িয়ে আছি। লাইন আগাচ্ছে না। জানি না আজও টিকা দিতে পারবো কিনা।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দেশব্যাপী শুরু হওয়া গণটিকা দানের কর্মসূচিতে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে । এর আগে দৈনিক আড়াই লাখ থেকে ৩ লাখ পর্যন্ত প্রথম ডোজ টিকা দেয়ার রেকর্ড ছিল দেশে। অধিদপ্তর আরও জানায়, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার গণটিকাদানের নারী ও পুরুষের আলাদা হিসাব না আাসায় তা মূল তথ্যে যোগ হয়নি। পরবর্তীতে তা প্রতিবেদনে যোগ করে দেয়া হবে। এছাড়া শনিবার নিয়মিত টিকাদান কর্মসূচিতে ৫৩ হাজার ৭৯৮ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।
ডিএসএস/০৮/আগস্ট/২০২১/ রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,