editor

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১

মেজরটিলা থেকে ২৪ ঘণ্টায় ৩ টি অজগর উদ্ধার

মেজরটিলা থেকে ২৪ ঘণ্টায় ৩ টি অজগর উদ্ধার

মেজটিলা থেকে ২৪ ঘণ্টায় ৩ টি অজগর উদ্ধার

7

নিজস্ব প্রতিবেদক
সিলেট শহরতলীর মেজরটিলা এলাকায় খাবারের সন্ধ্যানে লোকালয়ে চলে আসছে অজগর সাপ।

শুক্রবার (০৮ অক্টোবর) ২৪ ঘণ্টার ব্যবধানে ৩টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

1

সকালে মেজরটিলা এলাকার রাবেয়া বেগমের বাড়িতে পোল্ট্রি মুরগির খামার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

2

এর আগে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দিনগত রাতে সিলেট সদর উপজেলার মেজরটিলা সংলগ্ন আলুরতল এলাকার মন্নান মিয়ার বাড়ি থেকে একটি ও পাশ্ববর্তী বালুচর এলাকার শাহ আলম মেম্বারের বাড়ি থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়।

পরিবেশ কর্মীদের সহায়তায় বন বিভাগের লোকজন অজগর সাপগুলো উদ্ধার করে নগরের উপকন্ঠ টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করেন।

এ বিষয়ে মেজটিলার সৈয়দপুর এলাকার বাসিন্দা রাবেয়া বেগম বলেন, এ নিয়ে তার বাড়ি থেকে গত এক সপ্তাহে ৩টি অজগর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার দেবরের স্ত্রী তাদের মুরগির খামারে অজগর সাপটি দেখতে পান। পরে বন বিভাগে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যান। সাপটি দু’টি মুরগি গিলে খেয়েছে।

তিনি আরো বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে ৩টি এবং ছয় মাসে তার বাড়িতে মোট পাঁচটি অজগর সাপ ঢুকে পড়ে।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির বলেন, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মেজরটিলা, আলুরতল ও বালুচর এলাকা থেকে ৩টি অজগর উদ্ধার করা হয়েছে। এগুলো টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, জায়গাটি আগে পাহাড়ি এলাকা ছিল। মানুষের বসতি গড়ে ওঠার কারণে বন্যপ্রাণীর খাবারের উৎস নষ্ট হয়ে যাচ্ছে। আর তাই সাপগুলো খাবারের সন্ধানে লোকালয়ে আসছে।

7

সিলেট বন বিভাগের বনরক্ষী মাসুদ করিম বলেন, অজগর সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না। খাবারের সন্ধানেই বন ছেড়ে লোকালয়ে আসছে।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

4 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

6 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 7

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

3 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 5

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

7 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

2 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 2 বৃহস্পতিবার

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

1
3