editor
প্রকাশিত: 11:55 AM, October 15, 2021

পেরুকে হারিয়ে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল আর্জেন্টিনা। শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে ঘরের মাঠে খেলতে নেমে লাওতারো মার্তিনেজের একমাত্র গোলে পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পায় লিওনেল স্কালোনির শিষ্যরা।
মনুমেন্তাল স্টেডিয়ামে খেলতে গত ম্যাচের মতোই শুরু করে আর্জেন্টিনা। তবে পেরুর রক্ষণদেয়াল ভেদ করতে পারছিল না স্বাগতিকরা। ৯ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত আর্জেন্টি। হেড করে প্রতিপক্ষের জালে বল পাঠান ক্রিস্তিয়ান রোমেরো, কিন্তু তিনি অফসাইডে থাকায় এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার।
৩৯তম মিনিটে গোলের সুযোগ হারান দি মারিয়া। ডান দিক থেকে সতীর্থের ক্রস বক্সে পেয়ে ভলি করার চেষ্টায় ব্যর্থ হন মার্তিনেস। তার পা থেকে বল চলে যায় দি মারিযার কাছে। ফাঁকায় বল পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি পিএসজির এ মিডফিল্ডার।
৪৩তম মিনিটে মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নাউয়েল মোলিনার ক্রস থেকে দুর্দান্ত হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
৬৫তম মিনিটে সুযোগ নষ্ট করে পেরু। আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ ডি-বক্সে ফাউল করে জেফারসন ফারফানকে। পেনাল্টি পেয়ে লক্ষ্যে শট নিতে পারলেন না ইয়োশিমার ইয়োতুন। চার মিনিট পর বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির নেওয়া দুর্দান্ত শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে মেসিবাহিনী। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পেরু।
5 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
5 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
3 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
4 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
8 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
2 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার