admin
প্রকাশিত: 1:45 AM, April 28, 2021
অনলাইন ডেস্ক
ফেনীর সোনাগাজীতে ভূমি নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বিবি মরিয়ম ওই বাড়ির রফিকুল ইসলামের মেয়ে ও সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর বোন বিবি হাজেরা বাদী হয়ে মঙ্গলবার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হক খোকনকে প্রধান করে হোসেন আহম্মদ, খুরশিদ আলম, ওজিবা খাতুন ও হাসিনা বেগমের নামে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা সবাই সুজাপুর গ্রামের ফরাজি বাড়ির বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন বিবি মরিয়ম বলে, আব্দুল হক ও তার লোকজনের সঙ্গে আমাদের পরিবারের ভূমি বিরোধ রয়েছে। তারা বিভিন্ন সময় দেখা হলেই আমাকে গালাগাল ও মোবাইল ফোনে কুরুচিপূর্ণ আচরণ করে আসছিল। এ নিয়ে আমার পরিবারের পক্ষ থেকে এলাকার সমাজপতিদের কাছে বিচার দিলে তারা (আব্দুল হক) ক্ষিপ্ত হয়ে ওঠেন।
বিবি মরিয়ম আরও বলে, সোমবার সন্ধ্যায় ইফতার শেষে নিজেদের বসতঘরে বসে ছিলাম। এ সময় কোনো ধরনের উস্কানি ছাড়াই ‘কেন বিচার দিয়েছি’ বলে আব্দুল হক খোকন ঘরে প্রবেশ করে আমাকে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যান। তিনি আমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। তার সঙ্গে থাকা অন্যরা আমাকে কিল-ঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। আমার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে তার সটকে পড়েন।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুল হকের মোবাইলে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি। তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করছি, পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,