admin

প্রকাশিত: 11:00 PM, April 28, 2021

আইপিএলের জৈব সুরক্ষা বলয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ’

আইপিএলের জৈব সুরক্ষা বলয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ’

অনলাইন ডেস্ক
ভারতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের জৈব সুরক্ষা বলয় অরক্ষিত ও অনেক ঝুঁকিপূর্ণ। এমন কথা বলছেন এবারের আইপিএলে অংশ নেয়া ক্রিকেটাররাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদিন আগে আইপিএল ছেড়ে চলে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার কেইন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। দেশে ফিরে জাম্পা জানিয়েছেন, আইপিএলের জৈব সুরক্ষা বলয় তার দেখা সবচেয়ে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ।
গতবছর আরব আমিরাতে হওয়া আইপিএলেও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই খেলেছিলেন জাম্পা। সেটি তার কাছে বেশ ভালো মনে হলেও, ভারতের এবারের জৈব সুরক্ষা বলয়ের কার্যকারিতা নিয়ে সংশয় ছিল এ লেগস্পিনারের মনে। তাই সুযোগ পেয়ে তড়িঘড়ি করেই দেশে ফিরে গেছেন তিনি।
অস্ট্রেলিয়ান হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে জাম্পা জানিয়েছেন, এবারের আইপিএলটিও দুবাইয়ে করলেই ভালো হতো। ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে খেলার আয়োজন মোটেও ভালোভাবে নিতে পারেননি জাম্পা। পাশাপাশি মানসিক দিক থেকেও খুব একটা ভালো অবস্থায় ছিলেন না তিনি।
জাম্পা বলেন, ‘সেখানের (ভারত) করোনা পরিস্থিতি খুবই শোচনীয়। আমার মনে হচ্ছিল নিজেকে শুধু অনুশীলনের মধ্যেই আটকে ফেলেছি। শুধু ট্রেনিংই করে যাচ্ছিলাম এবং কোনো অনুপ্রেরণাই পাচ্ছিলাম না। বায়ো বাবলের মানসিক অবসাদের বিষয়ও কাজ করে। তাই যখন ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার খবর পেলাম, আমার মনে হলো যে এখনই (দেশে ফেরার ব্যাপারে) সিদ্ধান্ত নিতে হবে। আমরা এরই মধ্যে বেশ কয়েকটি জৈব সুরক্ষা বলয়ে থেকেছি। তন্মধ্যে সবচেয়ে দুর্বল ছিল এটা।’
গত আসরের জৈব সুরক্ষা বলয়ের সঙ্গে তুলনায় তিনি বলেন, ‘দেশটি ভারত বলে সেখানে হাইজিনের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আমার বারবার মনে হয়েছে এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ছয় মাস আগে দুবাইয়ে আইপিএল হলো, তখন এমন মনে হয়নি। তখন খুবই নিরাপদ লেগেছে আমার কাছে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,