editor
প্রকাশিত: 1:14 PM, January 9, 2022

মিতুর ঝুলন্ত দেহ দেখে চিৎকার দেন নানি
ডেস্ক রিপোর্ট
ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলা সদরের বাঘরী এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিতু রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও পিরোজপুরের কাউখালি উপজেলার বেতকা গ্রামের মো. মনিরুজ্জামানের মেয়ে। তারা উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ৯টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাসায় ফেরে মিতু। এরপর খাওয়া-দাওয়া শেষ করে মিতুর নানি পাশের বাসায় পান খেতে যায়। সেখান থেকে ফিরে এসে ঘর বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে মিতুর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে।
এর আগে, মিতুর সঙ্গে তার বোনের কথাকাটাকাটি হয় বলে জানায় প্রতিবেশীরা। এনিয়ে তার বড় বোন মীম শ্বশুড়বাড়িতে চলে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবদন পেলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের