editor

প্রকাশিত: 8:57 PM, September 26, 2022

জকিগঞ্জে সরকারি রাস্তার পর বাড়ির জায়গা দখল করতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

জকিগঞ্জে সরকারি রাস্তার পর বাড়ির জায়গা দখল করতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

জকিগঞ্জে সরকারি রাস্তার পর বাড়ির জায়গা দখল করতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে প্রবাসীর সংবাদ সম্মেলন

সিলেটের জকিগঞ্জে প্রবাসীর বাড়ির জায়গা দখল, ভাংচুর, লুটপাট, মারধর ও গাছ কর্তনকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন প্রবাসী শাহীন আহমদ। উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত ইমাদ উদ্দিনের ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, সরকারি রাস্তা দখল করার পর গ্রামের একটি দাঙ্গাবাজ চক্র এবার তার বাড়ির জায়গা দখলে নেমেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর ভোররাতে অর্ধশতাধিক লোক নিয়ে শাহীন আহমদের বাড়িতে প্রতিপক্ষ হোসেন আহমদ, তার চাচাতো ভাই শহিদ আহমদ ও তাদের সহযোগীদের নেতৃত্বে শতাধিক লোক বাড়িতে প্রবেশ করে। তারা দা, কুড়াল, করাত, লোহার রড, গ্রান্ডার মেশিন, লাঠিসোটা ইত্যাদি নিয়ে বিভিন্ন জাতের ২৮৪টি গাছ কর্তন এবং পাকা রান্না ঘর গুড়িয়ে দেয়। দরজা জনালা ভাঙচুর করে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে তার বৃদ্ধ মা হানুফা বেগম ও ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী নাহিদা ও ভাতিজা খালেদকে মারধর করে তারা। ৯৯৯ নম্বরে কল করার দেড় ঘন্টা পর জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলেও তারা ছিল নিরব। অনেককে ঘটনাস্থলে পেয়েও নিষেধ বা আটক করেনি পুলিশ। তাদের তান্ডবলীলার কিছু দৃশ্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে।
বক্তব্যে শাহীন আহমদ উল্লেখ করেন, ওই দিন রাতে তিনি বাদি হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পুলিশ এজাহার পরিবর্তন করে। মামলাটি দ্রুত বিচার আইনে হওয়ার কথা থাকলেও তা করা হয়নি। উল্টো তিনদিন পর তাদের বিরুদ্ধে একই ধারায় পাল্টা মামলা রেকর্ড করে পুলিশ। হোসাইন আহমদ ও তার স্বজনরা দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা দখল ও সেখানকার গাছ কর্তন করে আসছে উল্লেখ করে শাহীন আহমদ জানান, ইলাবাদ মৌজার জেএল-১১০, খতিয়ান-১, এসএ দাগ নং-৮৫, বিএস দাগ-১৫০৭, ১৫১০, ১৪৫১ এর প্রায় ৫২ শতক সরকারি রাস্তারকম ভূমি রয়েছে। পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে রাস্তাটি শুরু হয়েছে। গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করতেন। প্রতিপক্ষ তাদের বাড়ির পার্শবর্তী রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ ও দখল করে তাদের বাড়ির অংশ করে সংযুক্ত করে ফেলেছে। সরকারি রাস্তার প্রায় ৬ লাখ টাকার গাছ কেটে নিয়েছে হোসেন ও তার সহযোগীরা। সরকারি রাস্তা বন্ধ ও গাছ কর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রামের লোকমান আহমদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২০২১ সালের ১৬ নভেম্বর দরখাস্ত করেন। এ ছাড়া তিনি একই বছরে স্থানীয় সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে ও পুলিশ সুপার বরাবরে একই বিষয়ে অভিযোগ দেন। এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জায়গা সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে বলা হয়, শাহীন আহমদের খালা শরিফা বেগমের কাছ থেকে ২০২১ সালে ৮ শতক জায়গা কিনেছে বলে দাবি করেন হোসেনরা। কিন্তু বাড়ির ইজমালি ৬৬ শতক জায়গার মধ্যে যে ৮ শতক জায়গা তারা ক্রয় করেছে বলে দাবি করে তা কোন অংশে তা উল্লেখ নেই। ইজমালি সম্পত্তির কোনো বাটোয়ারা হয়নি। তা নিয়ে শফি মামলা চলছে। এ অবস্থায় কোন আইনের বলে হোসেন জোরপূর্বক শতাধিক লোক নিয়ে হামলা ও ভাংচুর করে জায়গা দখল করতে আসে। এ জায়গার বিরোধ ছাড়াও হোসাইনদের দাদা সিকন্দর আলী ১ শতক জায়গা ৫৬ সালের রেকর্ডে কৌশলে তার নামে করিয়ে নেন। ১৯৯১ সালে আবার সেই জায়গার মধ্যে আধা শতক শাহীনের পিতার কাছে বিক্রি করেন। আবার সেই আধাশতক জায়গা (দাগ নং-১৫১৯) বিএস রেকর্ডে ২৯ জনের নামে রেকর্ড করিয়ে নেয় হোসেন আহমদের পিতা ও তার সহযোগীরা। বিষয়টি জানার পর রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছেন শাহীন।
এজকন প্রবাসী হিসেবে শাহীন আহমদ পুলিশ ও জেলা প্রশাসনে আবেদন করেছেন উল্লেখ করে জানান, সরকারি রাস্তা দখল ও যাতায়াত বন্ধ করে রাখার পর অন্যায় ও গায়ের জোরে তার বসতবাড়ির অংশ বিশেষ দখল করে রাস্তা বানাতে চায় হোসেন। সেজন্য দলবল নিয়ে ভাংচুর ও লুটপাট করে। রাজনৈতিক মদদে এসব দখলবাজ অপকর্ম করছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মামলাটি দ্রুত বিচার আইনে তদন্তের ব্যবস্থা করার দাবি জানান। (সংবাদ সম্মেলন)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির