editor
প্রকাশিত: 4:04 PM, November 15, 2022

বিপর্যয় না হলে সারের সংকট হবে না: কৃষিমন্ত্রী
অনলাইন ডেস্ক :
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্যশস্য উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে সজাগ রয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে দেশে সারের কোন রকম সমস্যা না হয়। আশা করি কোন ধরনের বিপর্যয় না হলে সারের সংকট হবে না। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
মঙ্গলবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গার জীবননগরের সন্তোষপুরে কৃষি উদ্যোক্ততার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এর আগে মন্ত্রী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর বীজ উৎপাদন খামার পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, পেঁয়াজ আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ খাবারের মসলা। দেশের জনসংখ্যা বাড়ছে তাই খাদ্যের জন্য বেশি পরিমাণ ধান উৎপাদন হয়ে থাকে। যার কারণে কৃষক পেঁয়াজ উৎপাদন করতে চায় না। সাধারণত ফাল্গুন, চৈত্রে পেঁয়াজ বেশি উৎপাদন হয়। পচনশীল হওয়ায় এটি বেশি দিন রাখা যায় না। আমরা দেখছি আশ্বিন-কার্তিক মাসে পেঁয়াজের মজুদ থাকে না। এসময় বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের বিজ্ঞানীরা নতুন উদ্ভাবন গ্রীষ্মকালীন পেঁয়াজের দিকে নজর দিতে হবে। তাহলে বাইরে থেকে পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
জীবননগর সন্তোষপুরে কৃষি উদ্যোক্ততা জাহিদুল ইসলামের ভাই ভাই কৃষি খামার পরিদর্শন করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক । এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (স্থানীয়) হাজী আলী আজগার টগর, কৃষি সচিব মো. সায়েদুল হক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজির আলম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মামুন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
সন্তোষপুর ভাই ভাই কৃষি খামারের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গত বছর থেকে গ্রীষ্মকালীন ফসল চাষ শুরু করি। আমার এই খামারে গ্রীষ্মকালীন পেঁয়াজ, টমেটো, শিম চাষ হয়েছে। অসময়ে এসব খাদ্য শস্য উৎপাদন করে বাজারে বেশি দাম পাওয়া যায়। এছাড়াও দেশের খাদ্যের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।
ডিএসএস-ছামি-০৪(১৫)১১
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের