admin
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৪
অনলাইন ডেস্ক
মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের তিন বিভাগে আজ বৃহস্পতিবার থেকে আগামী দুই দিন বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যদিও ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব তেমনভাবে দেখা যাচ্ছে না; তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বিকালের পর বা আগামীকাল ভোরে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে আজ ও আগামীকাল বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার এই তিন বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। এর পর থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে।
এবার গত ৩০শে মে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রবেশের সময় সাধারণত ৩১শে মে। এ বছর এক দিন আগেই বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে এ বায়ু সক্রিয় হতে আরও কয়েক দিন সময় নেয়।
গত ২৬শে মে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। তবে কয়েক দিন পর বৃষ্টি কমে আসে। তাপপ্রবাহ শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে।
জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে।
এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।
সিলেটে এখনো বৃষ্টি চলছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃষ্টির এই ধারার মধ্যেও কিন্তু দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি কম। যদিও কয়েক দিন ধরে ঢাকার আকাশ বেশ মেঘলা।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঢাকায় আজ বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে। তবে তা বিকালের পরে হতে পারে। আগামীকাল ভোরেও ঢাকায় বৃষ্টি সম্ভাবনা আছে কিছুটা।
3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
3 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
8 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
7 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
8 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
6 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা