admin

প্রকাশিত: 7:43 PM, November 10, 2024

সিলেটে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিট’র বিক্ষোভ মিছিল

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনেস্তা

সিলেটে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিট’র বিক্ষোভ মিছিল

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি’র পৃষ্ঠপোষ্টক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর মিরাবাজারস্থ সংগঠনটির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজারস্থ সিটি পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সামবেশে মিলিত হয়।

বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির আহ্বায়ক বদরুল আজাদ রানার পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র সভাপতি নাসির উদ্দিন।

সমাবেশে নাসির উদ্দিন বলেন, সুইজারল্যান্ডের জেনেভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সব সন্ত্রাসীরা অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যারকে হেনেস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। তারা আসিফ নজরুল স্যারকে হেনস্তা করে এদেশের ছাত্র-জনতা-শ্রমিকের গণঅভ্যুত্থানকে হেনস্তা করতে চেয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। ১৭ বছরে আওয়ামী সন্ত্রাসীরা এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। দেশের মানুষকে গুম, খুন ও হত্যা করেছে। গণঅভ্যুত্থানের পরের তাদের আচরণের পরিবর্তন হয় নাই।

তিনি আরো বলেন, জুলাই আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ছিলো, আজকে একটা গোষ্ঠী ছাত্র-জনতার ঐক্য বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। কোনভাবে এই ঐক্য বিনষ্ট হলে পতিত ফ্যাসিবাদ এর সুযোগ নিতে পারে, তাই আমাদের এই ঐক্য নষ্ট করা যাবে না।

বিক্ষোভ উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন সলিডারি মুভমেন্ট নেতা সিদ্দেক আলী, মামুন হোসেন, আব্দুল হান্নান, সুজন আহমদ, অর্পন ঘোষ, কামরান আহমদ, আবু বক্কর সিদ্দিক, সাহেদুর রহমান পিন্টু, জামাল আহমদ, সুমন আহমদ, রুবেল আহমদ, ইকবাল আহমদ, রুমেল আহমদ, শাইস্তা মিয়া, সোহাগ আহমদ, মিলাদ আহমদ, কামন আহমদ, বোরহান আহমদ, মুহিবুর রহমান, এনামুল হক এনাম, স্টুডেন্ট ইউনিটি নেতা আতিকুর রহমান চৌধুরী লাভলু, হিলাল উদ্দিন শিপু, নিজাম উদ্দিন শিপু, আসনাত উদ্দিন জাহিন, মাহফুজুর রহমান রাসেল, ফারহান, সলিডারিটি মুভমেন্ট নেতা কবির আহমদ, ফয়ছল আহমদ, জহির উদ্দিন, শিপুন আহমদ, ইমাম উদ্দিন, সজিব আহমদ, কামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে