admin
প্রকাশিত: 10:32 AM, November 12, 2024
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ও র্যাব-১, সিপিসি-২, ঢাকা এর যৌথ অভিযানে অদ্য ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখ অনুমানিক দিবাগত রাত ০০:১০ ঘটিকায় ঢাকা উত্তরা ৪নং সেক্টরের ১৫ নম্বর রোডের একটি আবাসিক বাড়িতে অভিযান পরিচালনা করে নাশকতা ও সহিংসতা মামলা (এসএমপি সিলেট কোতয়ালী থানার এফআইআর নং-৪/৪৪৩, তারিখঃ ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সিলেট-২ আসনের সাবেক এমপি এহিয়া চৌধুরী ইয়াহইয়া (৪৬), পিতা- মৃত আব্দুল হাই চৌধুরী, সাং-এভারগ্রীন, থানা- কোতয়ালী, জেলা- সিলেট।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৫:১০ ঘটিকায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলা (এসএমপি, সিলেট কোতয়ালী থানার এফআইআর নং-৩৪/৪৭৩, তারিখঃ ২৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী আওয়ামীলীগ সমর্থিত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ০৭ নং লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান মোঃ খলকুর রহমান (৪৫), পিতা- মৃতঃ ভূতা মিয়া, সাং- লক্ষনাবন্দ, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট।
দিনের অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৬:৫০ ঘটিকায় এসএমপি, সিলেটের শাহপরান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলা (এসএমপি, সিলেটের কোতয়ালী থানার এফআইআর নং-১৪/৪৯৫, তারিখঃ ০৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১০৯/ ১১৪ পেনাল কোড ১৮৬০;) মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী (৩৮), পিতা- মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সাং-শাহপরান বাইপাস, থানা- শাহপরান, জেলা- সিলেট (স্থায়ী ঠিকানা- সাং- রসুলপুর, ব্রাহ্মণগ্রাম, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট।
দিনের আরো একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখ অনুমানিক ১৯:৩০ ঘটিকায় এসএমপি সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলা (এসএমপি, সিলেটের জালালাবাদ থানার এফআইআর নং-৭/১৪৪, তারিখঃ ২১ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩০৭/ ১১৪ পেনাল কোড ১৮৬০;) মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সিলেট মহানগর ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিঃ যুগ্ম সাধারন সম্পাদক আফছর মিয়া(৩৫), পিতা- আব্দুল মতিন, সাং- বাদামবাগিছা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলা সমূহের অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির