admin
প্রকাশিত: 9:39 PM, November 19, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খুনী সন্ত্রাসীদের কোন দল নাই। সে যেই হোক তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সবাইকে মনে রাখতে হবে, বিএনপিতে সন্ত্রাসীদের কোন ঠাই নেই।
সন্ত্রাসী হামলায় নিহত কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন সরকারের জানাজায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধনপুর বড় মসজিদ মাঠে শোকে মুহ্যমান এলাকাবাসীর উদ্দেশ্য তিনি এসব বলেন।
তিনি বলেন, এই তরুণটি স্বপ্ন দেখেছিল, নিজকে বিলীন করে দিয়ে দেশকে গড়ে তুলতে। ভালোবেসে রাজনীতির মত মহৎকর্মে নিয়োজিত করেছিল। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেছে। আজ যে তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, এই হত্যাকারী যেই হোক এবং হত্যাকাণ্ডের পেছনে ইন্ধন দাতা যদি কেউ থেকে থাকে তাকেও আইনের আওতায় নিয়ে আসতে শক্ত পদক্ষেপ নেয়া হবে। আইনগত ভাবে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়।
এসময় জানাযায় বিপুল সংখ্যক এলাকাবাসী ও আত্মীয় স্বজন সহ আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম সিদ্দিকুর রহমান পাপলু ও কোহিনূর আহমেদ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম সহ বিএনপি এবং অঙ্গ-ধসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির