editor
প্রকাশিত: 1:33 PM, May 27, 2021
অনলাইন ডেস্ক
জুভেন্টাসের একক আধিপত্যের অবসান ঘটিয়েছে ইন্টার মিলান। দীর্ঘ ১১ বছর পর অ্যান্তনিও কন্তের অধীনে সিরি আ’র শিরোপা ঘরে তুলেছে দলটি। অথচ মৌসুম শেষে শিরোপা জয়ী কোচকেই ছেড়ে দিল তারা। ক্লাব সূত্রের খবর, দুই পক্ষের সম্মতিতেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন কন্তে।
গত বছর সেভিয়ার বিপক্ষে ইউরোপা লীগের ফাইনাল থেকে বাদ পড়ে ইন্টার মিলান। এরপরই গুঞ্জন শুরু হয় দলটির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে কন্তেকে। সেবার ব্যর্থ হলেও অপসারণ করা হয়নি তাকে। তবে এবার ক্লাবের সঙ্গে মতবিরোধের জেরে দায়িত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন কন্তে।
করোনা মহামারিতে প্রায় সব ক্লাবই আর্থিক সংকটে ভুগছে। ব্যতিক্রম নয় ইন্টার মিলানও।
এর ফলে আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি করে দিতে চায় ইন্টার কর্তারা। একই সঙ্গে কোচ কন্তেসহ ফুটবলারদের বেতন কমানোর কথাও জানিয়েছিল ক্লাবের মালিকপক্ষ সানিং হোল্ডিংস গ্রুপ। দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও এই সিদ্ধান্তকে মানতে পারেননি কন্তে। সে কারণেই পারস্পরিক সম্মতিতে পদ ছাড়ার সিদ্ধান্ত নেন এই ইতালিয়ান কোচ।
এক বিবৃতিতে ইন্টার জানায়, ‘ক্লাব কন্তেকে তার অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চায়। তিনি চিরকালই ক্লাবের অংশ হিসেবে রয়ে যাবেন।’
ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, কন্তের স্থলে বর্তমান ল্যাজিও কোচ সিমোনে ইনজাঘিকে ইন্টার মিলানের ডাগআউটে দেখা যেতে পারে।
এদিকে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছেন জিনেদিন জিদান। তার স্থলাভিষিক্ত হিসেবে যাদের ভাবা হচ্ছে তাদের মধ্যে রিয়াল মাদ্রিদের অন্যতম পছন্দ কন্তেকে।
২০১৯-২০ মৌসুমের শুরুতে ইন্টার মিলানের দায়িত্ব নেন কন্তে। সেবার চ্যাম্পিয়ন জুভেন্টাসের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে লীগ শেষ করে দলটি। আর সদ্য শেষ হওয়া মৌসুমে চার ম্যাচ বাকি থাকতেই খেতাব নিশ্চিত করে মিলানের দলটি। ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ১৯তম শিরোপা জেতে তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,