editor
প্রকাশিত: 1:51 PM, June 10, 2021
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি বলেছেন, নবাবগঞ্জে কোন গ্রুপিং দেখতে চাই না। আমি দেখতে চাই- সাংগঠনিকভাবে শক্তিশালী নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
৯ই জুন বিকেলে রাজধানী গুলশানের একটি হোটেলে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, আমার বিশ্বাস আপনারা সকলে মিলে একসাথে কাজ করে যাচ্ছেন। নিজেদের মধ্যে কোন ধরনের সমস্যা কিংবা মতপার্থক্য দেখা দিলে একসাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। আজকের পর থেকে আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে কোন ধরনের বিভেদ, দূরত্ব দেখতে কিংবা শুনতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আমার বিশ্বাস আপনারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। তাই আপনাদের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠবে। আগামী নির্বাচনকে সামনে রেখে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছাতে আপনাদের নেতৃত্ব বিশেষ ভূমিকা রাখবে। তাই সকল প্রকার ভেদাভেদ ভুলে, নেতিবাচক কথাবার্তা, কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং সকলে মিলে একসাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সালমান এফ রহমান বলেন, ৩০শে সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ১২ই জুনের মধ্যে ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করতে হবে। ৩০শে জুলাইয়ের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা এবং উপজেলার ১৪টি ইউনিয়নে ১২৬টি ওয়ার্ডের ২৫২ জন সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক ও সদস্য নিয়ে উপজেলা ডাকবাংলোতে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা করার নির্দেশনা দেন। এর আগে আহবায়ক কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
ডিএসএস/১০জুন২০২১/রুজি
আমাদের ইউটিউব:-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,