editor
প্রকাশিত: 12:20 PM, October 8, 2021

সিলেটে বিদ্যুৎহীন অর্ধশতাধিক এলাকা
অনলাইন ডেস্ক
সিলেট নগরে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎহীন ছিল অর্ধশতাধিক এলাকা। এতে ভোগান্তিতে পড়েন ওসব এলাকার লক্ষাধিক গ্রাহক।
শুক্রবার (০৮ অক্টোবর) সকাল থেকে অন্তত ৬৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, জরুরী মেরামত কাজের জন্য শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
তিনি বলেন, নগরের উপকণ্ঠ কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের ৩৩ কেভি টি-১ পাওয়ার ট্রান্সফর্মারের আইসোলেটরের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। এ জন্য ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্র এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ছিল।
এলাকাগুলোর মধ্যে রয়েছে- নগরের শাহজালাল উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপাড়, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মীরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, দুর্গাবাড়ি, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক এবং জেলরোড এলাকা এর আওতায় রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,