editor
প্রকাশিত: 11:55 AM, January 9, 2022

ল্যাথাম-কনওয়ের ব্যাটে বাংলাদেশের হতাশার দিন
ডেস্ক রিপোর্ট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশার দিন পার করেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যন্ড। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৪৯ রানে দিনশেষ করেছে কিউইরা। ডাবল সেঞ্চুরির পথে ১৮৬ রানে টম ল্যাথাম ও সেঞ্চুরির পথে ৯৯ রানে অপরাজিত আছেন ডেভন কনওয়ে। বাংলাদেশের প্রাপ্তি ১টি উইকেট। উইল ইয়াংকে আউট করেছেন শরীফুল। সব মিলিয়ে হতাশাময় দিন পার করেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলকে প্রথম সেশন কাটাতে হয়েছে উইকেটশূন্য থেকেই। প্রথম ঘণ্টায় সতর্ক ব্যাটিং করলেও দ্বিতীয় ঘণ্টায় দাপট দেখায় নিউজিল্যান্ড। তাতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় স্বাগতিকরা।
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বল হাতে সাফল্য পেল বাংলাদেশ। টাইগার পেসার শরিফুল ইসলামের হাতে মিলল প্রথম উইকেটের দেখা। ইনিংসের ৩৮তম ওভারে উইল ইয়ংকে ফেরালেন তিনি। আউট হওয়ার আগে ৫৪ রান করেন ইয়ং। ১১৪ বলে খেলা ইনিংসটি ৫টি চারে সাজানো। তবে এর আগে ল্যাথামের সঙ্গে ওপেনিং জুটিতে একটা রেকর্ড গড়ে যান ইয়ং। ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে কোনো ওপেনিং জুটি সেঞ্চুরি ছাড়ায়। সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ব্রেন্ডন ম্যাককালাম আর মার্টিন গাপটিলের ব্যাটিংয়ে, প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে।
এদিকে নিজের অর্ধশতককে শতকে পরিণত করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। মেহেদি হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৩৩ বলে ১৭ চারে সাজান সেঞ্চুরির ইনিংসটি। তবে ল্যাথাম আউট হয়ে যেতে পারতেন প্রথম সেশনেই। এবাদতের ব্যক্তিগত প্রথম ওভারে দুইবার এলবিডব্লিউর পর রিভিউ নিয়ে বেঁচে যান এই বাঁহাতি ওপেনার।
প্রথম এলবিডব্লিউর সময় ল্যাথাম তখন ১৬ রানে। দুই বল পর আবার যখন রিভিউ নিয়ে বেঁচে যান তখন ১৮ রান। এরপর তাসকিন-শরীফুলদের ওপর রীতিমতো চড়াও হন কিউই অধিনায়ক।
এই ম্যাচে দলে নেই মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম। মুশফিকের জায়গা খেলছেন সোহান। অন্যদিকে জয়ের পরিবর্তে মোহাম্মদ নাঈমের শেখের অভিষেক হলো আজ। এ বাঁহাতি ওপেনারই পেয়েছেন বাংলাদেশের ১০০তম টেস্ট ক্যাপ।
এদিকে গ্রোয়েনের ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড দলেও এসেছে একটি পরিবর্তন রাচিন রবিন্দ্রোর পরিবর্তে দলে ডাক পেয়েছে ড্যারেল মিচেল।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,