editor
প্রকাশিত: 11:51 AM, July 5, 2023
স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুপুরে আফগানিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সতীর্থদের এ সিরিজকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন অধিনায়ক তামিম। ওয়ানডে সিরিজে সফরকারীরা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলেও জানিয়েছেন টাইগার অধিনায়ক।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচই হবে চট্টগ্রামে। দুই দলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। প্রথম দুটি সিরিজেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।
ওয়ানডেতে দল দুটি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয়জয়কার। সাত ম্যাচ জয়ের বিপরীতে টাইগারদের হার চারটিতে। এদিকে বাংলাদেশের সাত জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।
এদিকে এমন ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম এবং কাটার মাস্টারখ্যাত বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অন্যদিকে সিরিজে ৪ উইকেট তুলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মোস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে