editor
প্রকাশিত: 7:08 PM, September 2, 2023
রোটারি ক্লাব অব সিলেট নর্থে ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ রেঁস্তোরা চিকেট হাটে এই ক্লাব ভিজিটের আয়োজন করা হয়।
গভর্নরের অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট নর্থ এর সভাপতি সালেহ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটারিয়ান শামিনা ইসলাম।
গভর্নর ভিজিট অনুষ্ঠানের শুরুতে ডিস্ট্রিক্ট গভর্নর ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি ও প্রেসিডেন্ট ইলেক্ট এর সঙ্গে এক ঘন্টা ক্লাবের অফিসিয়ার কাগজপত্রাদি ও কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় পর্বে রোটারি ক্লাব অব সিলেট নর্থের সকল সদস্যদের নিয়ে এক ঘন্টা ক্লাব অ্যাসেম্বলি সম্পন্ন করেন। তৃতীয় পর্বে ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এরিয়া ডিরেক্টর রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, কুশিয়ারা জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান কাউসার হোসেন শাহীন ও রোটারি ক্লাব সিলেট নর্থের অ্যাসিস্টেন্ট গর্ভনর রোটারিয়ান ইঞ্জিনিয়ার আজাদ কামাল, ক্লাব মেম্বার অ্যাসিস্ট্যান্ট গর্ভনর মো. মামুন আহমদ, ক্লাব প্রেসিডেন্ট সালেহ আহমদ, সেক্রেটারি তুহিন আহমদ, কোষাধ্যক্ষ কাজী ওমর ফারুক, প্রেসিডেন্ট ইলেক্ট পনির আলম হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস শহীদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মো. চান মিয়া, পিপি মো. এনামুর রহমান, পিপি আবু সালেহ মোহাম্মদ নোমান, পিপি নজরুল ইসলাম, ক্লাব সদস্য ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদার, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইঞ্জিনিয়ার মো. সুমন, অতিথি খাদিজা বুশরা নূর চৌধুরী ও মো. ইসমাইল হোসেন।
সভায় ডিস্ট্রিক্ট গর্ভনর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, রোটারি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা বিশে^র অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে ব্যয় হয়। তাই ক্লাবের সকল সদস্যদের বেশি করে অনুদানের মানসিকতা বাড়াতে হবে। পাশাপাশি সাসটেইনেবল ডেভেলাপমেন্টের দিকে রোটারিয়ানদের বেশি মনোযোগী হতে হবে।
রোটারি ক্লাব অব সিলেট নর্থ সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে গত সাত বছর ধরে একনাগাড়ে কাজ করে যাচ্ছে। ২০১৬ সালের ডিসেম্বর থেকে ১৫ জন সদস্য নিয়ে রোটারি ক্লাব সিলেট নর্থের যাত্রা শুরু হয়। বর্তমানে ক্লাবটিতে ১৭ জন সদস্য রয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট