editor
প্রকাশিত: 4:17 PM, September 6, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ কিশোরীসহ এক নবীন ক্রিকেটারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের আকবর আলীর মেয়ে নাদিয়া বেগম (১৩) ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলিদপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের সৈরিয়ত আলীর ছেলে ক্রিকেটার সালমান আহমদ (২৯)।
আজ সোমবার (৬ সেপ্টেম্ভর) সকাল ১০টায় ময়না তদন্তের জন্য ক্রিকেটার সালমানের মৃতদেহ মর্গে পাঠানোসহ কিশোরীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (৫ সেপ্টেম্ভর) রাত অনুমান ১১টায় জেলার জগন্নাথপুর উপজেলার নবীন ক্রিকেটার সালমান আহমদ (২৯) খাওয়া দাওয়া শেষে তার নিজ বসতবাড়ির সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন। কিন্তু কেন সে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি। এঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ক্রিকেটার সালমানের মৃতদেহ উদ্ধার করে। তার মৃত্যু খবর তাৎক্ষনিক ভাবে চারদিকে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।
এদিকে সন্ধ্যায় দিরাই উপজেলার ক্যালাণীপুর গ্রামের সামনে অবস্থিত একটি সেতুর পাশে সুরমা নদীতে নিখোঁজ কিশোরী নাদিয়া বেগম (১৩) এর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
গত শনিবার (৪ সেপ্টেম্ভর) বিকাল ৩টায় কিশোরী নাদিয়া বেগম তার সহপাটিদের সাথে বাড়ির পাশে অবস্থিত সুরমা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেও কিশোরী নাদিয়াকে উদ্ধার করতে পারেনি।
দিরাই থানার ওসি আজিজুর রহমান ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের কিশোরী ও ক্রিকেটারের মৃতদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট