editor
প্রকাশিত: 10:42 AM, September 13, 2024
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে এক কেজি ৪৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ মো. জাকির হোসেন (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. জাকির হোসেন ভোমরা লক্ষীদাড়ী গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে।
লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল লক্ষ্মীদাড়ী সীমান্তে অবস্থান নেন।
সেখানে বাংলাদেশি নাগরিক মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।
সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে আসামিকে থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ