editor

প্রকাশিত: 10:23 AM, September 8, 2024

বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল লঙ্কানরা

বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল লঙ্কানরা

ওভালে সিরিজের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ঝড় তুলছিলেন স্বাগতিক ইংল্যান্ডের ওলি পোপ ও বেন ডাকেটরা। তবে এরপর সেই বোলারদের কাছে ইংলিশরা নাকানিচুবানি খেয়েছে। ৬৪ রানের ব্যবধানেই হারিয়েছে শেষ সাত উইকেট। তবে পোপের ১৫৪ এবং ডাকেটের ৮৬ রানের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩২৫ রান। এরপর বিপর্যয়ে লঙ্কানরাও পড়ে। জোড়া ফিফটিতে সেটি সামলেছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।

লন্ডনের দ্য ওভালে তৃতীয় টেস্টে প্রায়দিনই ঝামেলা বাধাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ। যার কারণে নির্ধারিত ওভারের অনেকাংশ বাকি থাকতেই দিনের খেলা শেষ করতে হয়। প্রথম দিনের ৪৪ ওভারের পর গতকাল (শনিবার) হয়েছে ৭৫ ওভারের মতো। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২১১ রান। সফরকারীরা পিছিয়ে আছে ১১৪ রানে, হাফসেঞ্চুরি তুলে নেওয়া ডি সিলভা ও কামিন্দু অপরাজিত রয়েছেন। লঙ্কানদের জন্য এটি হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই, আগের দুই ম্যাচ হেরে তারা সিরিজ খুইয়েছে।

প্রথম ইনিংসের শেষদিকে ইংলিশদের দ্রুত গুঁড়িয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা জবাবটাও দিচ্ছিলেন ঠিকঠাক। আরেক ওপেনার দিমুথ করুণারত্নেকে সঙ্গে নিয়ে প্রথম ৬ ওভারে তারা ৩৪ রান তোলে। এরপরই অবশ্য হোঁচট, ক্রিস ওকসের বলে শর্ট ফিল্ডারের হাতে বল দিয়ে অযথা রানের ঝুঁকি নিতে গিয়ে সরাসরি থ্রোয়ে রানআউট করুণারত্নে (৯)। কুশল মেন্ডিস (১৪) ও অ্যাঞ্জেলো ম্যাথিউসও (৩) ফেরেন স্বল্প সময়ের ব্যবধানে।

একপর্যায়ে ৯৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। ওলি স্টোনের পরপর দুই ওভারে ফেরেন ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল (০)। ম্যাথিউস ক্যাচ দেন স্লিপে, চান্দিমাল হন এলবিডব্লিউ। এর মাঝে বিপজ্জনক হয়ে ওঠা নিশাঙ্কাকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান অভিষিক্ত দীর্ঘদেহী বাঁ-হাতি পেসার জশ হাল। কাভারে চমৎকার ক্যাচ নেন ওকস। এর আগে ঝোড়ো ইনিংস খেলেন নিশাঙ্কা, ৫১ বলে ৯ চারে তিনি ৬৪ রান করেন।

পরে দিনের বাকি খেলা দারুণভাবে সামলে লঙ্কানদের পথ দেখান সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক মিডল অর্ডার কামিন্দু। তাকে যোগ্য সঙ্গ দেন সফরকারী অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে দুজন মিলে গড়েন ১১৮ রানের জুটি। এর আগে ফিফটি তোলার পথে রেকর্ড গড়েন কামিন্দু। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে তার পঞ্চাশ-ছোঁয়া ইনিংস হলো ৭টি, যা দ্বিতীয় সর্বোচ্চ। সমান ফিফটির রেকর্ড আছে বার্ট সাটক্লিফ, হ্যারি ব্রুক ও সৌদ শাকিলের। এই তালিকায় চূড়ায় আছেন সুনিল গাভাস্কার (৯টি)। দিন শেষে কামিন্দু ৫৪ ও ধনাঞ্জয়া ৬৪ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথমদিনই সেঞ্চুরি তুলে নেওয়া ইংলিশ অধিনায়ক ওলি পোপ এদিন টেস্টে নিজের তৃতীয় দেড়শ পূর্ণ করেছেন। যদিও তার বিদায়ের পর দলের আর কেউই হাল ধরতে পারলেন না ব্যাট হাতে। দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে সোয়া তিনশ রানে আটকে দিলো শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন ইংলিশদের দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন কেবল– হ্যারি ব্রুক (১৯), জেমি স্মিথ (১৬) ও ওলি স্টোন (১৫)। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মিলান রত্ননায়েক। এ ছাড়া বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও ধনাঞ্জয়া দুটি করে উইকেট শিকার করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,