admin
প্রকাশিত: 4:14 PM, June 6, 2021
অনলাইন ডেস্ক
রাত পোহালেই ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। আগুন গরম এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে এলো দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। আপাতত তাকে দোহায় দলের টিম হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এশিয়ান কাপের জন্য লড়াই করে যাচ্ছে।
গত বৃহস্পতিবার ভারত খেলতে নেমেছিল কাতারের বিপক্ষে। সেই ম্যাচে ১০ জনের দল নিয়ে ১-০ গোলে হেরে যায় সুনিল ছেত্রীরা। একইদিনে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। কাতার ম্যাচের আগের দিনই নাকি অনিরুদ্ধ থাপা পজিটিভ ধরা পড়েন। শনিবার ফেডারেশন সচিব কুশল দাস সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘অনিরুদ্ধ থাপা পজিটিভ হওয়ার পর তাকে বাকি ফুটবলারদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে।’
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২৩ বছরের অনিরুদ্ধকে কয়েকদিন পরেই আরো একবার কোভিড টেস্ট করা হবে। এখনো গ্রুপ পর্বে ভারতের আর দুটি ম্যাচে খেলা বাকি আছে। সোমবার ৭ জুন বাংলাদেশ এবং জুনের ১৫ তারিখে আফগানিস্তানের বিপক্ষে তারা মাঠে নামবে। ছয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-ই-তে ভারতীয় দল আছে চতুর্থ স্থানে। জাতীয় দলের জার্সিতে নিয়মিত সদস্য অনিরুদ্ধ। তাই ম্যাচগুলোতে দল তাকে অবশ্যই তাকে মিস করবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,