editor
প্রকাশিত: 2:42 PM, May 30, 2021
অনলাইন ডেস্ক
ইসরাইলের রাজনীতিতে নাটকীয়তা। মাত্র দু’বছরের মধ্যে সেখানে চারটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে। কিন্তু এ সময়ে টেকসই কোনো সরকার গঠিত হয়নি। সর্বশেষ সেখানে নির্বাচন হয়েছে গত ২৩ শে মার্চ। এরপর বিরোধী দল ইয়েশ আটিদ পার্টির নেতা ইয়াইর লাপিডকে নতুন সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এ সময় শেষ হচ্ছে আগামী বুধবার। তিনি এ সময়ের মধ্যে নতুন জোট গঠনের চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে তার সফলতা বড় অংশে নির্ভর করছে উগ্র ডানপন্থি ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেটের ওপর।
আজ রোববার নিজের সিদ্ধান্ত জানানোর কথা তার। পার্লামেন্টে তার দলের আছে ৬টি আসন। যদি তিনি লাপিডের সঙ্গে জোটে যোগ দেন, তাহলে বিদায় ঘন্টা বেজে যাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। দেশে রেকর্ড সময় ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী তার রেকর্ড ধরে রাখতে পারবেন না। এরই মধ্যে মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ইয়াইর লাপিড একটি জোট গঠনের প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় নাফতালি বেনেট তার নিজের দলের এমপিদের সঙ্গে বৈঠক করার কথা। তাদের মতামত নেবেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বাম, মধ্য এবং ডানপন্থিদের সমন্বয়ে গড়ে ওঠা এই জোটে যোগ দেবেন কিনা। যদি এমন জোট হয়ও, তবে তা হতে পারে ভঙ্গুর। ফলে এতে পার্লামেন্টে আরব সদস্যদের সমর্থন প্রয়োজন হবে, যাদের রয়েছে ইয়ামিনা দলের সঙ্গে মতের বিস্তর পার্থক্য।
সাম্প্রতিক সময়ে জনসমক্ষে নীরবতা বজায় রাখছেন নাফতালি বেনেট। অন্যদিকে লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের মেয়াদের ইতি ঘটতে পারে বলে টুইটারে ইঙ্গিত দিয়েছেন শুক্রবার। তিনি লিখেছেন- রিয়েল এলার্ট। বিপজ্জনক বামপন্থি একটি প্রশাসন সামনে এগিয়ে আসছে।
ইয়ামিনা দল থেকে শনিবার দিনশেষে ঘোষণা দিয়েছে যে, নাফতালি বেনেট আজ রোববার নিজ দলের এমপিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ৭১ বছর বয়সী ডানপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায়। তার এ সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার চলছে আদালতে। তবে তিনি নিজে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সেই বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য এবার চেষ্টা করছেন নাফতালি বেনেট।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে