editor
প্রকাশিত: 6:06 PM, May 30, 2021
অনলাইন ডেস্ক
রাজশাহীর বাগমারায় কল্পনা বিবি (৩২) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
কল্পনা বিবির মাথায় জখম ছিল। এ ঘটনার পর থেকে তার স্বামী আসমান আলী পলাতক আছেন। বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কল্পনা বিবি আসমান আলীর দ্বিতীয় স্ত্রী ছিলেন। আট বছর আগে বিয়ে হলেও তাদের সন্তান ছিল না। বাড়িতে শুধু কল্পনা ও আসমান আলী থাকতেন। রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা কল্পনার খোঁজ করতে যান। এ সময় বাড়িতে আসমান আলী ছিলেন না। প্রতিবেশীরা সেখানে কল্পনার রক্তমাখা লাশ দেখে পুলিশে খবর দেন।
ওসি জানান, রাজশাহী মেডিকেল কলেজ মর্গে লাশ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বামী আসমান আলী পলাতক আছেন। ধারণা করা হচ্ছে, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কল্পনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যামামলা দায়ের করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,