editor
প্রকাশিত: 10:58 PM, June 27, 2021
অনলাইন ডেস্ক
হাভিয়ের জানেত্তির আশা লিওনেল মেসি এবার কোপা আমেরিকা জিতবেন। তিনি বলেন, আশা করি মেসি এবারের কোপা জিতবে। এটা হবে তার ও আর্জেন্টাইনদের জন্য দারুণ আনন্দের।
ইন্টার মিলানের এই কিংবদন্তির মতে, প্রত্যাশা বাড়ছে লিওনেল স্কালোনির দলকে নিয়ে। জানেত্তি নিজেও আশাবাদী। সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনার দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর।
রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে কোপা আমেরিকা নিয়ে আশার কথা শোনান আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচ খেলা সাবেক এই ডিফেন্ডার। তিনি বলেন, এবারের কোপা আমেরিকায় আমি মনে করি আমাদের জেতার ভালো সুযোগ আছে। দলে আমি ঐক্য লক্ষ্য করছি। এতে প্রত্যাশা বাড়ছে।
আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। ২৮ বছর কোনো শিরোপা জেতেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাঝে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতার ফাইনালে উঠেছে চারবার, একবার বিশ্বকাপ ফাইনালে। কিন্তু প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতে।
গত আসরে সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। যেখানে রেফারিং নিয়ে হয়েছিল বিতর্ক। তার আগের দুই আসরের ফাইনালে টাইব্রেকার-ভাগ্যে স্বপ্ন ভেঙেছিল লিওনেল মেসিদের।
ইন্টারের হয়ে ৮৫৮ ম্যাচ খেলা জানেত্তি মনে করেন, এবারের কোপা আমেরিকা জেতাটা মেসি ও আর্জেন্টাইনদের জন্য হবে দারুণ আনন্দের।
ডিএসএস/২৭ /জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,