editor
প্রকাশিত: 3:37 PM, June 28, 2021
অনলাইন ডেস্ক
মহাসড়ক আইন-২০২১ এর খসড়াকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (২৮ জুন) এ বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসড়ক আইন ২০২১ এর খসড়াকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটিতে অমান্যকারীদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান থাকছে।
এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পুরনো আইন বাতিল হতে যাচ্ছে। মহাসড়ক আইন-১৯২৫ এর বদলে চূড়ান্ত করা হয়েছে মহাসড়ক আইন-২০২১। মহাসড়ক নির্মাণ, উন্নয়ন এবং সময়োপযোগী করার লক্ষ্যে এই আইন চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্যও আইনে কতগুলো বিধান সংযোজন করা হয়েছে।
নতুন আইনে বলা হয়েছে, মহাসড়কে কিংবা মহাসড়কের পাশে যদি অনুমোদন ছাড়া কোনো অবকাঠামো তৈরি হয়, তাহলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়াও এই আইনে মহাসড়কে বাজার, মার্কেট, অস্থায়ী দোকান, এমনকি ফুটপাতে বেচাকেনা করলেও এই শাস্তির আওতায় আনা হবে। যানবাহন এবং মানুষের চলাচলে ন্যূনতম বাধার সৃষ্টি করে, এমন সকল অবকাঠামোকেই নিষিদ্ধ করা হয়েছে।
আইনে আরও বলা হয়েছে, সরকারি-বেসরকারি অনুমতি ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করা যাবে না। অনুমতি পেলেও এর জন্য চার্জ দিতে হবে। সেই সঙ্গে অনুমোদন ছাড়া সাইনবোর্ড, তোরণ বা বিলবোর্ড প্রদর্শন করলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে। রাস্তার ওপর ফসল, খড় বা এ ধরনের অন্য কোনো উপকরণ শুকাতে দেওয়া যাবে না। সেটা করলে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,