admin

প্রকাশিত: 5:51 PM, July 12, 2021

ইতালি-ইংল্যান্ড কত টাকা পেল, কে জিতলেন কোন পুরস্কার

ইতালি-ইংল্যান্ড কত টাকা পেল, কে জিতলেন কোন পুরস্কার

অনলাইন ডেস্ক
ইউরোর শিরোপাটা ইংল্যান্ডের ‘হোম’ নয়, ইতালির ‘রোমে’ই গেল শেষ পর্যন্ত। জিয়ানলুইজি দোন্নারুমা, লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েল্লিনি, জর্জিনিওদের দল মেটাল ৫৩ বছরের আক্ষেপ। আক্ষেপ ইউরো না জেতার। ১৯৬৮ সালের পর থেকে দুবার বিশ্বসেরা হলেও ইউরোপের ‘সেরা’ হওয়া হয়নি দেশটার। ইংল্যান্ডকে হারিয়ে বহুদিনের অপ্রাপ্তি ঘোচাল ইতালি।

অতিরিক্ত সময়ের পরেও ১-১ গোলে সমতায় থাকা দল দুটিকে আলাদা করল টাইব্রেকার। বিশেষ করে বললে গোলকিপার দোন্নারুমা। জেডন সানচো আর বুকায়ো সাকার পেনাল্টি রুখে দিয়েছেন চিতার ক্ষিপ্রতায়, ওদিকে মার্কাস রাশফোর্ড বল মেরেছেন পোস্টে।

তা টুর্নামেন্ট জিতে ইতালি কত টাকা পেল? ইংল্যান্ডই–বা রানার্সআপ হয়ে কত টাকা পেল? টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কে?

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতালির গোলকিপার দোন্নারুমা। ইউরোর ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো গোলকিপারের হাতে গেল এই পুরস্কার। একই সঙ্গে জার্মানির ম্যাথিয়াস স্যামার, ফ্রান্সের জিনেদিন জিদান ও আতোয়ান গ্রিজমান, গ্রিসের থিওদোরোস জাকোরাকিস, স্পেনের জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার পাশে বসলেন তিনি।

অবশ্য যেমন খেলেছেন, তাতে পুরস্কারটা দোন্নারুমার হাতে না উঠলেই অবিচার হতো যেন। দুর্দান্ত তো খেলেছেনই, সঙ্গে ইতালিকে টানা দুবার টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায় পাস করিয়েছেন বিশ্বস্ত হাতে।

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ক্রিস্টিয়ানো রোনালদোর। দল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও রোনালদো ঠিকই ব্যক্তিগত অর্জনের খাতায় ষোলো আনা পুষিয়ে নিয়েছেন। পাঁচ গোল আর এক অ্যাসিস্টে গোল্ডেন বুট গেছে তাঁর ঘরে। চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার পাত্রিক শিক পাঁচ গোল করেও ওই অ্যাসিস্টের দৌড়েই পিছিয়ে গেছেন রোনালদো থেকে। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের মিডফিল্ডার পেদ্রি।

ফাইনাল জেতার কারণে ইতালির পকেটে গেছে এক কোটি ইউরো। সব মিলিয়ে ৩ কোটি ৪০ লাখ ইউরো প্রাইজমানি পেয়েছে দলটা। বাংলাদেশি হিসাবে ৩৪২ কোটি টাকার মতো। ওদিকে ইংল্যান্ড ফাইনালে ওঠার কারণে পকেটে পুরেছে ৭০ লাখ ইউরো। সব মিলিয়ে প্রাইজমানি পেয়েছে ৩ কোটি ২৫ হাজার ইউরো। বাংলাদেশি হিসাবে ৩০৪ কোটি টাকার মতো।

ছয়জন খেলোয়াড় সর্বোচ্চ দুবার করে ম্যাচসেরা হয়েছেন। তাঁরা হলেন ইতালির ফেদেরিকো কিয়েসা ও লিওনার্দো স্পিনাৎসোলা, স্পেনের সের্হিও বুসকেতস, ইংল্যান্ডের হ্যারি কেইন, বেলজিয়ামের রোমেলু লুকাকু ও নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রাইজ

ডিএসএস/১২/জুলাই/ ২০২১/ রুজি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,