editor

প্রকাশিত: 6:49 PM, August 5, 2021

আলোচিত ক্রিকেটার নাসুম আহমেদ সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ

আলোচিত ক্রিকেটার নাসুম আহমেদ সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশের নবাগত আলোচিত ক্রিকেটার নাসুম আহমেদ তার নিজ জেলা সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। কিন্তু কেন তাকে নিষিদ্ধ করা হয়েছে এনিয়ে শুরু হয়েছে ব্যাপাক তোলপাড়। প্রথম টি-টোয়েন্টিতে অস্টেলিয়া বিপক্ষে লড়াই করে ওই ম্যাচের সেরা খেলোয়ার হিসেবে নাসুম আহমেদ ঘোষিত হওয়ার পর থেকে পুরো জেলা জুড়ে আলোচনা ও সমালোচনার উঠে।

এব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে- আলোচিত ক্রিকেটার নাসুম আহমেদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মধুরাপুর। কিন্তু স্বপরিবারে অবস্থান করে সিলেটে। তবে নাসুম আহমেদ ছিল একজন ক্রিকেট পাগল। তাই স্বপ্ন পূরণের জন্য ২০০৯ সালে সুনামগঞ্জ জেলা শহরে ফিরে আসে ক্রিকেট পাগল নাসুম আহমেদ। ওই সময় জেলার অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব প্যারামাউন্টে নাসুমকে সুযোগ দেওয়া হয়। এরপর ২০১৪ সালে পর্যন্ত তিনি ওই ক্লাবের সক্রিয় সদস্য হয়ে নিয়মিত খেলেছেন। কিন্তু বেশি লাভের আশায় ক্রিকেটার নাসুম আহমেদ সুনামগঞ্জ ছেড়ে সিলেট জেলা দলের হয়ে খেলা শুরু হরে। আর এসব নানান কারণে ২০১৫ সালে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি থেকে নাসুম আহমেদকে বহিস্কার করে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষনা করে। এমতাবস্থায় ২০২০ সালে জেলা ক্রিকেট দলের হয়ে খেলতে আবার এসেছিল। কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর প্রায় ১ যুগ ধরে সিলেট জেলা দলের খেলোয়ার হয়েই খেলছিল ক্রিকেটার নাসুম আহমেদ।

এব্যাপারে জেলার প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের খেলোয়ার আশিক মিয়া বলেন- আমাদের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাবের বাহাতি ব্যাটসম্যান হিসেবে স্থান পেয়েছিলেন নাসুম। তিনি ব্যাটিং বোলিংয়ে সমান নৈপূন্য দেখিয়েছেন। তার খেলা দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। তিনি ছিলেন আমাদের সেরা খেলোয়ার।

জেলার ঐতিহ্যবাহী প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমদ বলেন- ক্রিকেটার নাসুম আহমেদকে আজ সারা বিশ^ চেনে অফস্পিনার হিসেবে। কিন্তু আমাদের ক্লাবে সে বাহাতি ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছিল। পরে যখন ক্রিকেট লিগ শুরু হয় তখন সে জানায় আমাদের জেলা টিমে সুযোগ সুবিধা কম। তাই স্বপ্ন পূরণের জন্য সে সিলেট জেলার হয়ে খেলা শুরু করে। আর এঘটনায় ক্রীড়া সংস্থা আজীবনের জন্য নাসুমকে নিষিদ্ধ করায় আমি তার প্রতিবাদ করেছিলাম।

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী এব্যাপারে সাংবাদিকদের বলেন- তৎকালীন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি নাসুম আহমেদকে বহিস্কারের অনুমোদন দেয়। আর এই বিষয়টি আমার জানা ছিল না। আগামী মিটিংয়ে আমরা বৈঠক করে তার বহিস্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেব।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৫/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,