editor
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব। সোমবার (৯ আগস্ট) থেকে এই আবেদন গ্রহণ শুরু করবে সৌদি সরকার। করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব।
রোববার (৮ আগস্ট) সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওমরাহ পালনের জন্য সৌদি এবং বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে।’
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে।
করোনা মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বাইরের দেশ থেকে সৌদি আরবে গিয়ে মুসল্লিরা পবিত্র হজ পালন করতে পারেননি। গতবারের মতো এবারও শুধু সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ বছর সীমিত পরিসরের এই হজ পালন করতে মুসল্লিদের কিছু শর্ত মেনে চলতে হয়।
চলতি বছর ১ মহররম (সম্ভাব্য ১০ আগস্ট) বাইরের দেশসমূহের মুসল্লিদের ওমরা পালনের অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তবে বেশকিছু শর্ত পালন সাপেক্ষে এ ওমরাহ পালনের সুযোগ পাবে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
5 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক
6 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩
3 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম
2 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
1 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে
6 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত
6 সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের
1 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স