editor
প্রকাশিত: 6:36 PM, August 8, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলে ৫জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করাসহ পিকআপ, সিএনজি ও ৩টি গরু উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- জেলার সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামের মাওলানা বুরহান উদ্দিনের ছেলে আবু হানিফ সুহেল (৪০), শান্তিগঞ্জ উপজেলার পিঠাপই গ্রামের মৃত রিয়াছত আলীরর ছেলে নুর মিয়া (৪২), ছাতক উপজেলার ভল্লবপুর গ্রামের আসকর আলীর ছেলে ওয়াসিম উদ্দিন হেলাল (৩৫), একই উপজেলার জাতুয়া গ্রামের মৃত আব্দুল ছত্তারের ছেলে আব্দুল খালিক (৪৫) ও সিলেট জেলার বিশ^নাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হকের ছেলে নেছার আহমদ (৩১)।
আজ রবিবার (৮ আগষ্ট) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ রবিবার (৮ আগষ্ট) ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্ট এলাকায় অবস্থিত প্রাণী সম্পদ অফিসের সামনে আন্তঃজেলা ডাকাত দলে ১২জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭জন ডাকাত সদস্য পালিয়ে যায়। কিন্তু তাদের সাথে থাকা একটি পিকআপ (সিলেট-ন-১১-০৯৩৪) ও একটি নাম্বার বিহীন সিএনজিসহ ৩টি চোরাই গরু ফেলে রেখে যায়। পরে সেগুলোকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। আজকের ঘটনার প্রেক্ষিতে গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় আলাদা ভাবে চুরি ও ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা