editor
প্রকাশিত: 3:21 PM, August 14, 2021
অনলাইন ডেস্ক
পার্ক দে প্রিন্সেসে চাঁদের হাট বসিয়েছেন নাসের আল খেলাইফি। নিঃসন্দেহে বিশ্বের শক্তিধর ফুটবল ক্লাবের দৌড়ে সর্বাগ্রে প্যারিস জায়ান্টরা। ক্রিস্টিয়ানো রোনালদোও নিশ্চয়ই তারকায় ঠাসা দলটিতে খেলতে উদগ্রীব হয়ে আছেন। এমনটাই ধারণা অ্যাঞ্জেল ডি মারিয়ার।
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ঢেলে দল সাজিয়েছে পিএসজি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, মার্কো ভেরাত্তি, মার্কিনিওসরা তো ছিলেনই- শক্তিশালী দলের সঙ্গে নাসের আল খেলাইফির নতুন সংযোজন লিওনেল মেসি, সার্জিও রামোস, জর্জিনিয়ো ভাইনালদাম, জিয়ানলুইজি দোন্নারুম্মা এবং আশরাফ হাকিমি। এমন একটি দলে বিশ্বের যেকোনো খেলোয়াড় খেলতে চাইবে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘ক্রিস্টিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান ও সংখ্যাটা অনন্য। ক্লাবে সব সময় এমন ঘটে না। আর দারুণ খেলোয়াড়েরা সব সময় সেরাদের সঙ্গেই থাকতে চায়।
ক্রিস্টিয়ানো অবশ্যই এখানে আসতে চায়।
লিওনেল মেসির প্যারিস যাত্রায় সবচেয়ে খুশি যে ডি মারিয়া সেটি বলার অপেক্ষা রাখে না। জাতীয় দলের প্রিয় বন্ধুর সঙ্গে একই ক্লাবে খেরতে পারাটা পিএসজি মিডফিল্ডারের জন্য স্বপ্নপূরণের ন্যায়। মেসির সঙ্গে খেলা খুব সহজ বলে মনে করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘ওর সঙ্গে খেলা খুব সহজ। আপনি দৌড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার।
ডি মারিয়া বলেন, ‘মেসি ভিনগ্রহের। তাকে পাথর মারলে সেটাও থামি দেবে। আমি ক্রিস্টিয়ানো, নেইমার, এমবাপ্পে, রুনি, ভ্যান পার্সি, বেনজেমা, বেলদের সঙ্গে খেলেছি। কিন্তু কখনো ওর মতো কাউকে দেখিনি। লিও অনন্য।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,