admin
প্রকাশিত: 4:11 PM, May 3, 2021
অনলইন ডেস্ক
লা লিগার ম্যাচে বার্সেলোনাকে আতিথ্য দিয়েছিল ভ্যালেন্সিয়া। রোববার মেস্তায়া স্টেডিয়ামে ঘাম ঝরানো ম্যাচে জয় পেলো কাতালানরা। গ্যাব্রিয়েল পাউলিস্তার গোলে এগিয়ে যাওয়ার পর ১২ মিনিটে লিওনেল মেসির জোড়া গোল ও অতোঁয়ান গ্রিজম্যানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভ্যালেন্সিয়া। শেষ দিকে কার্লোস সলের ব্যবধান কমালেও রোনাল্ড কোম্যানের শিষ্যদের আটকাতে পারেনি স্বাগতিকরা। পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
প্রতিপক্ষের মাঠে ৬৮ বল দখলে রেখে ১৪টি শট নেয় বার্সেলোনা, যার ৭টি লক্ষ্যে ছিল। অপরদিকে ৩২ শতাংশ বল দখলে রেখে ৯টি শটের ৪টি লক্ষ্যে রাখে ভ্যালেন্সিয়া।
বার্সেলোনার শুরুটা হতো পারতো দারুণ। কিন্তু দ্বিতীয় মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ছোট পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তরুণ মিডফিল্ডার পেদ্রি।
১০ মিনিট পর মেসির দারুণ ফ্রি কিকে ফ্লিক করেন রোনালদ আরাহো, বল যায় গোলরক্ষক বরাবর।
২৬তম মিনিটে প্রথম প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেয় ভ্যালেন্সিয়া। ডি-বক্সের বাইরে থেকে মিডফিল্ডার উরোস রাসিচের নিচু শট যদিও মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে তেমন ভাবাতে পারেনি। পাঁচ মিনিট পর মেসির ফ্রি কিক ক্রসবারের একটু ওপর দিয়ে বাইরে যায়।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন গনসালো গেদেস। কর্নারের বিনিময়ে ঠেকান টের স্টেগেন।
ওই কর্নার থেকেই এগিয়ে যায় ভালেন্সিয়া। সলেরের দূরের পোস্টে নেওয়া কর্নারে পেছন থেকে বিনা বাধায় ছুটে গিয়ে হেডে বল ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাউলিস্তা।
সাত মিনিটের ব্যবধানে গোলে সমতা টানেন মেসি। ভালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার তনি লাতো ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মেসির ক্রস ঠেকানোয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বার্সেলোনা অধিনায়কের দুর্বল স্পট কিক অবশ্য ঠেকিয়ে দেন ইয়াসপের সিলেসেন। আলগা বল পেয়ে পেদ্রির নেওয়া শট গোললাইনে প্রতিহত হয়। এরপরও বল ক্লিয়ার হয়নি, ফাঁকায় বল পেয়ে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন মেসি।
৬৩তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জর্দি আলবার ক্রসে ডি ইয়ংয়ের হেড রুখে দিয়েছিলেন সিলেসেন; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি সাবেক বার্সেলোনা গোলরক্ষক। ছুটে গিয়ে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন গ্রিজম্যান।
৬৯তম মিনিটে দারুণ ফ্রি কিক থেকে জোড়া গোল পূর্ণ করেন মেসি। প্রায় ২০ গজ দূর থেকে তার বাঁকানো শটে বল কাছের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
এবারের লিগে এই নিয়ে ২৮ গোল করলেন রেকর্ড সাতটি পিচিচি ট্রফি জয়ী মেসি। ৭ গোল কম নিয়ে তালিকার দুই নম্বরে করিম বেনজেমা। এরপর ৮৩তম মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে হঠাৎ বুলেট গতির শটে ব্যবধান কমান সলের।
শেষের দিকে চলে এসেছে স্প্যানিশ লা লিগার চলতি মৌসুম। কিন্তু এখনও মীমাংসা হয়নি কোন দল হতে চলেছে ২০২০-২১ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দলই রয়েছে শিরোপার দৌঁড়ে।
৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ৭৪ পয়েন্ট নিয়ে দুই-তিনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ৭০ পয়েন্ট নিয়ে চারে সেভিয়া।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,