editor
প্রকাশিত: 1:54 PM, August 23, 2021

সুনামগঞ্জে হাওরের বেরি বাঁধ কেটে দেওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে রাতের আধারে হাওরের বেরি বাঁধ কেটে দিয়েছে দুবৃত্তরা। এর ফলে আমন ধানের বীজ তলা পানিতে তলিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এই ঘটনাটি ঘটেছে জেলার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে।
খোঁজ নিয়ে জানা গেছে- সুনামগঞ্জ জেলা ধান উৎপাদনের ভান্ডার খ্যাত পাকনার হাওরের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া ও কামধরপুর গ্রামের মাঝে অবস্থিত বেরি বাঁধের একাংশ গত শনিবার (২১ আগষ্ট) রাতের আধারে কেটে দেয় দুবৃত্তরা। এর ফলে উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া, কামধরপুর ও আলীপুরসহ আশেপাশে অবস্থিত কয়েকটি গ্রামের আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
একারণে প্রায় ৬শ বিঘা আমন ধান রোপনের করতে পারবেনা কৃষকরা। এঘটনার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কিন্তু কারা এই কাজটি করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে এলাকা মাছ খেকো জেলেরা মাছ ধরার জন্য এই কাজটি করেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এব্যাপারে এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।
এব্যাপারে গজারিয়া গ্রামের কৃষক প্রবেল মিয়া, জলিল মিয়া, কামধরপুর গ্রামের কৃষক তোফায়েল মিয়া, আবুল কাসেম, আলীপুর গ্রামের রহমান মিয়াসহ আরো অনেকেই বলেন- যারা বেরি বাঁধ কেটে কৃষকদের ক্ষতিগ্রস্থ করেছে, তাদেরকে শীগ্রই আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্থি দেওয়ার জন্য প্রশাসনের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম বলেন- পাকনার হাওরে গজারিয়া বেরি বাঁধটি কেটে দেওয়ার কারণে ২ হেক্টর আমন বীজতলা পানিতে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১ হেক্টর বীজতলা পুরো নষ্ট হয়েগেছে। সঠিক সময়ের মধ্যে আমন চাষ না করতে পারলে কৃষকদেরকে বিরাট ক্ষতির সম্মুখিন হতে হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব সাংবাদিকদের বলেন- পাকনার হাওরের বেরি বাঁধের ক্লোজারটি যারা কেটে দিয়েছে তাদেরকে খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনুসন্ধ্যান চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট