editor
প্রকাশিত: 4:45 PM, October 11, 2020
গণতন্ত্র পুনরুদ্ধার ও সামাজিক অবক্ষয় রোধে
বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে
—————— খন্দকার আব্দুল মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, করোনা মহামারীর মতো দেশে ধর্ষণ মহামারী হয়ে দেখা দিয়েছে। প্রতিদিন পত্রিকায় ধর্ষণের সংবাদ প্রকাশিত হচ্ছে। এটা একটি ঘৃণ্য অপরাধ। এর বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলতে হবে। তিনি বলেন, অন্যায়-অবিচার, সামাজিক অবক্ষয়-অনাচারের বিরুদ্ধে যাদের রুখে দাঁড়ানোর কথা, সেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অপরাধে সাথে জড়িত। তাই তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দলের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ কাজ করতে হবে। তিনি শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
খন্দকার আব্দুল মুক্তাদির ১১ অক্টোবর রোববার বিকালে টুকেরবাজার ইউনিয়ন পরিষদ মাঠে তৃণমূল বিএনপি কে সু-সংগঠিত করার লক্ষ্যে সিলেট সদর উপজেলা বি.এন.পি’র উদ্যোগে ৬নং টুকেরবাজার ইউনিয়ন বি.এন.পি’র সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
টুকেরবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হুসেনের সভাপতিত্বে সদর উপজেলার যুবদল নেতা আব্দুস সালামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, সিলেট জেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সদস্য আবুল কাশেম, সিলেট জেলা সেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওয়াহিদ সোহেল, সদর উপজেলা বিএনপির সদস্য আফম কামাল, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন, সিলেট জেলা মৎসজীবীদলের যুগ্ম আহবায়ক মেম্বার আব্দুল মালেক, সদর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জায়েদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা আইনুল হক মেম্বার, আবুল হাসনাত, সফিক আলী, আঙ্গুর আলম, কামাল আহমদ, আলীবুর রহমান, রেদওয়ান আহমদ, মাসুদ আলী মাসুম, রিয়াজ আহমদ, মঈন উদ্দিন, সালেক আহমদ, খালেদ, রুস্তম আলী, সাইদুর রহমান সাইদ, আব্দুল আহাদ লিমন আহমদ, গুলজার আহমদ, মাহবুব চৌধুরী, ইসলাম উদ্দিন, সাহাব উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি উসমান হারুন পনি, সদর ছাত্রদলের আহবায়ক আবুল কাশেম সুহেল, সদস্য সচিব সবুজ আহমদ, জেলা ছাত্রদল নেতা আফজল আহমদ, ছাত্রদল নেতা মিসবাহ সিহাব, আফজাল আহমদ, সদর উপজেলা সাবেক বিএনপির সাংগঠনিক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা যুবদল নেতা জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সদর উপজেলা আহবায়ক কমিটির সদস্য বদরুল আজাদ মেম্বার, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু আহমেদ আনসারী, ৯নং ওয়ার্ড সভাপতি মানিকুজ্জামান মানিক প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন