editor
প্রকাশিত: 1:07 AM, May 6, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর বকশি বাজার মোড়ে ফজলে রাব্বি হলের সামনে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে রিকশা আরোহী নাতনির সামনে দাদি নিহত। এ সময় আহত হয়েছেন নাতনি। নিহত দাদির নাম নুরজাহান বেগম (৭০)। আহত নাতনি কলেজছাত্রীর নাম তাসমিন (২১)।
বুধবার (৫ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় দাদি নুরজাহানকে মৃত ঘোষণা করেন। নাতনি তাসমিন চিকিৎসাধীন। এ ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন।
নিহতের নাতি শিহাব জানান, তাদের দাদি তার নাতনিকে নিয়ে রিকশাযোগে লালবাগ তার বোনের বাসায় যাওয়ার সময়ে একটি কাভার্ডভ্যান পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা দুজন ছিটকে পড়েন। পরে কাভার্ডভ্যানের চাকা দাদির মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দাদি নুরজাহান মারা যান।
রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানার এসআই রাজিব সরকার বলেন, মৃতা বংশালের আলু বাজার ৮০ হাজী উসমান গনি রোডের সাঈদ মিয়ার স্ত্রী। তিনি দুই ছেলে চার মেয়ের জননী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,