editor
প্রকাশিত: 9:53 PM, September 14, 2024
কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা গত ১৬ বছর ক্ষমতা থাকাকালীন অস্ত্রবাজি, দখলবাজি, ঠেন্ডারবাজি, চাঁদাবাজি সম্পদ লুটপাট করেছে। প্রতিটি এলাকায় এলাকায় সন্ত্রাসী আস্তানা গড়ে তুলেছিল।
সেই সকল সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত। সন্ত্রাসী, চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ফিশারীঘাট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ওই সকল সন্ত্রাসীরা এখন আত্মগোপনে আছে। তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তারা আবারও সন্ত্রাসী নৈরাজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত হবে।
এখনো পর্যন্ত ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে এবং নব্য বিএনপি সেজে দখলবাজি ও চাঁদাবাজি করছে। ঐ সমস্ত সন্ত্রাসীদের মুখোশ উন্মোচিত করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে।
আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।
ফ্রোজেন ফিস ট্রেডার্স অ্যান্ড ইমপোর্টার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সভাপতি হাজী আজিজুল হক মাসুমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী,
নগর বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গাজী মুহাম্মদ সিরাজুল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা শাহজাহান সিরাজ, হাজী ইসমাঈল হোসেন বালী, আব্দুল্লাহ আল সগীর, মোহাম্মদ ইলিয়াস ও সোলাইমান সর্দার প্রমুখ।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ