admin
প্রকাশিত: 8:06 PM, November 17, 2024
সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ এবং হরিপুর গ্যাসক্ষেত্রে স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় ঢাকাস্থ প্রধান কার্য্যালয়ে বাংলাদেশ গ্যাস তেল ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্বারকলিপি প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিক বারের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
স্মারকলিপিতে আব্দুল হাকিম চৌধুরী উল্লেখ করেন- ১৯৫৭ সাল থেকে বৃহত্তর জৈন্তিয়া এলাকার প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে সারাদেশে গ্যাস সরবরাহ হচ্ছে। অথচ প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়া এলাকা অর্থাৎ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসী দীর্ঘ ৬৭ বছর ধরে এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়ার স্থানীয় বাসিন্দারা হরিপুর গ্যাসক্ষেত্রে বিভিন্ন পদের চাকুরীর সুবিধায় স্থান হয়নি।
স্মারকলিপিতে উপরোল্লিখিত ৪টি উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও স্থানীয়দের চাকুরিতে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তিনি।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন শিহাব ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন প্রমূখ।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে