admin
প্রকাশিত: 7:30 PM, November 21, 2024
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) সিলেট এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন। দিবসটি দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরাও দিবসটি নিয়ে গর্ববোধ করেন।
অসকস সিলেটের সভাপতি সার্জেন্ট (অব) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সমাজসেবী মো. নূরুল হক, অব. পেটি অফিসার এনামুল হক প্রমুখ।
অনষ্ঠানে অসকস সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অব) মো. মুর্শেদ আলম জানান, এটি তাদের অরাজনৈতিক সংগঠনের প্রথম সশস্ত্র বাহিনী দিবস পালন। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। ‘সকলের তরে সকলেই আমরা, সর্বত্রই দেশের তরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির