editor
প্রকাশিত: 6:37 PM, May 19, 2021
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নিখোঁজ ইমাম হোসেন আবির (৯) নামে এক শিশুর লাশ ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের নাজিরারচর এলাকায় কর্ণফুলী নদীতে নিখোঁজ শিশুটির লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
আবির উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লীপাড়ার সৈয়দুর রহমানের ছেলে। সে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার এলাকায় কয়েক দিন আগে মামার বাড়িতে বেড়াতে আসে।
শিশুর স্বজনরা বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় শিশু আবিরসহ ৪ জন। অন্য শিশুরা উঠতে পারলেও আবির নদীর স্রোতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, মঙ্গলবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর অভিযান চালিয়েছিল। অবশেষে আবিরের লাশ নদীতে ভেসে যাচ্ছে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,