editor

প্রকাশিত: 3:31 PM, October 30, 2021

শুধু পুলিশের পক্ষে অপরাধ দমন সম্ভব নয়: এমপি মিসবাহ

শুধু পুলিশের পক্ষে অপরাধ দমন সম্ভব নয়: এমপি মিসবাহ

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, শুধু পুলিশের একার পক্ষে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। কারণ প্রতি থানায় সীমিত সংখ্যক পুলিশ থাকে অন্য দিকে বিশাল এলাকার অসংখ্য মানুষ কে সামাল দেয়া খুব কঠিন। তাই জনগণের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, পুলিশ বাহিনীকে সাহায্য করতে হবে ।

মুক্তি যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রয়োজনে পুলিশের ভূমিকা অপরিসীম। ৭১ এর বিজয়ের সাথেও পুলিশ বাহিনীর নাম সুনামের সাথে জড়িয়ে আছে। পুলিশ নিজের জীবন উৎসর্গ করে মানুষের জান মালের নিরাপত্তা দিতে সদা সচেষ্ট থাকে। অনেক সময় সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করতে গিয়ে পুলিশের প্রাণ হানী ঘটে। পুলিশের কিছু বিতর্কিত সদস্যদের কারণে মাঝে মাঝে পুলিশের দুর্নাম হয় সে বিষয়ে পুলিশ কে আরো বেশী সতর্ক থাকার আহবান জানান।

শনিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ শহীদ জগত জোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন , সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক পংকজ দে , মুক্তি যোদ্ধা আব্দুল মজিদ , সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, ওসি তদন্ত এজাজ আহমদ।

অনুষ্ঠান উপস্থাপন ক‌রেন সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী । এর আগে সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে একটি র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শেষে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও বিশ্বমভর পুর থানার এস আই আব্দুর রহমান কে অবদান রাখার জন্য সন্মাননা স্মারক প্রদান করেন অতিথি’গণ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট