admin

প্রকাশিত: 1:37 PM, June 28, 2021

লকডাউনের আতঙ্ক কাটাবে ভ্যাকসিন পাসপোর্ট

লকডাউনের আতঙ্ক কাটাবে ভ্যাকসিন পাসপোর্ট

অনলাইন ডেস্ক
আগামী সপ্তাহ থেকে ইউরোপীয় ইউনিয়নের ১৪ টি দেশ তাদের বাসিন্দাদের কোয়ারেন্টাইন ফ্রি ভ্রমণে ছাড়পত্র দিচ্ছে , তবে শর্ত একটাই যাঁরা ভ্রমণে বেরোবেন তাদের কোভিড ভ্যাকসিনেশন পর্ব সম্পন্ন করতে হবে। সঙ্গে রাখতে হবে ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট। অস্ট্রেলিয়ানরাও একইভাবে তাদের স্মার্ট ফোনে এই ডিজিটাল পাসপোর্ট বহন করছে এবং তারা গত ১৫ মাসের বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছে । ভিক্টোরিয়া ট্যুরিজম ইন্ডাস্ট্রি কাউন্সিলের (ভিটিআইসি) প্রধান নির্বাহী ফেলিসিয়া মারিয়ানি বলেছেন, “এই স্টপ / স্টার্ট, ওপেন / ক্লোজ, লকডাউন- কে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরী হয়েছে তা আপনি সত্যিই কল্পনা করতে পারবেন না। এমনকি পরের সপ্তাহে কী ঘটবে তা কেউ জানে না ” । দেশের পর্যটনমন্ত্রী ড্যান তেহান তাই ভ্যাকসিন পাসপোর্টধারীদের লকডাউনের এই কড়া বিধি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছেন । যেখানে লকডাউন চলছে সেই রাজ্যের সীমান্তে এই ডিজিটাল শংসাপত্রটি দেখালে প্রাথমিকভাবে যাত্রীরা সেখানে প্রবেশের ছাড়পত্র পাবেন, জানিয়েছেন ড্যান তেহান। এমনকি দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে এই প্রশংসাপত্রটি দেখলে অস্ট্রেলিয়াতেও আপনি প্রবেশের ছাড়পত্র পাবেন। কোভিড -১৯ ডিজিটাল প্রশংসাপত্রটির অর্থ আপনি করোনা ভাইরাসের কবল থেকে সুরক্ষিত এবং সঙ্গে সঙ্গে সেটি রেকর্ড হয়ে থাকে অস্ট্রেলিয়ান ভ্যাকসিনেশন রেজিস্টারে।

এই সার্টিফিকেট স্মার্টফোনের এক্সপ্রেস প্লাস মেডিকেয়ার অ্যাপে উপলব্ধ। এর সবথেকে বড় সুবিধা কোনোরকম বাধা বিপত্তি ছাড়াই দেশের মধ্যে যেকোনো স্থানে অবাধে যাতায়াত করা যাবে। ট্যুরিজম অপারেটররা তাই চাইছেন যাতে আরো বেশি করে এই ভ্যাকসিন পাসপোর্টের ব্যবহার বৃদ্ধি পায়। সামুদ্রিক পর্যটন ব্যবসায়ের মালিক নিক্কি গিউমেল্লির দাবি দেশের পর্যটন ক্ষেত্রটি যেভাবে ধাক্কা খেয়েছে তাতে, এই পাসপোর্ট অনেকটাই ক্ষত সরিয়ে তুলতে সাহায্য করবে। ভিক্টোরিয়া ট্যুরিজম ইন্ডাস্ট্রি কাউন্সিল দক্ষিণে ভ্রমণ এবং ইভেন্ট শিল্পের দায়িত্বে রয়েছে। মহামারী শুরু হওয়ার এক বছরেরও বেশি সময় ধরে দীর্ঘতম লকডাউন সহ্য করার পরে, সংস্থার প্রধান নির্বাহী ফেলিচিয়া মারিয়ানি এমন সিস্টেম দেখতে চান যা আরও নিশ্চয়তা ফিরিয়ে আনবে পর্যটন ক্ষেত্রে। তাঁর মতে গোটা দেশের মানুষ টিকা পেলে তবেই একমাত্র এই লকডাউনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ভ্যাকসিন পাসপোর্ট সেক্ষেত্রে একটি বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন তারা। যখনই আপনি জানবেন আপনার চারপাশের মানুষ ভ্যাকসিন নিয়ে নিয়েছেন তখনি আপনি ভিড় জায়গায় বা প্রেক্ষাগৃহে বা কোনো ভরা স্টেডিয়ামে যাবার আত্মবিশ্বাস পাবেন। শুধু তাই নয় এই ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট পরিস্থিতি পর্যবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানাচ্ছেন অস্ট্রেলিয়ার পর্যটন মন্ত্রী ড্যান তেহান।

ডিএসএস/২৮/জুন /২০২১/রুজি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট