admin
প্রকাশিত: 4:40 PM, June 28, 2021
অনলাইন ডেস্ক
সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্যার নিক কার্টারের শরীরে গত সপ্তাহে করোনা পজেটিভ ধরা পড়ার পর বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। নিক কার্টারের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার পর মন্ত্রী বেন ওয়ালেস এবং বৃটিশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধানদেরকে ১০ দিনের জন্য বাসায় থাকার জন্য সতর্কতা দিয়েছে বৃটিশ স্বাস্থ্য সেবাখাতের এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেস অ্যাপ। এরপর থেকেই তারা আইসোলেশনে আছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল স্যার মার্ক কার্লেটন-স্মিথ এবং নিক কার্টার এরই মধ্যে সপ্তাহান্তের ছুটি কোয়ারেন্টিনে কাটিয়েছেন। এ সময়ে তারা পিসিআর পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় ছিলেন। কমান্ডারদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হওয়ার পর তাদের এই পরীক্ষা করা হয়। তবে ওই বৈঠকে তারা কমান্ডারদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন।
বৃহস্পতিবার অক্সফোর্ডশায়ারের শ্রীভেনহ্যামে অবস্থিত প্রতিরক্ষা বিষয়ক একাডেমিতে বেন ওয়ালেস, প্রতিরক্ষা বিষয়ক স্টাফের ভাইস চেয়ার এডমিরাল স্যার টিম ফ্রাসার এবং স্যার নিকের সঙ্গে বৈঠকে মিলিত হন ৬২ বছর বয়সী স্যার নিক।
এতে আরো উপস্থিত ছিলেন ফার্স্ট সি লর্ড এডমিরাল স্যার টনি রাদাকিন, এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টোন, কমান্ডার অব স্ট্র্যাটেজিক কমান্ডের জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স। সামরিক সমান্ডাররা স্বেচ্ছায় আইসোলেশনে থাকা সময়ে সেখান থেকেই সামরিক কর্মকা- পরিচালনা করবেন।
/২৮/জুন/২০২১/ রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট