editor

প্রকাশিত: 8:58 PM, March 27, 2022

এস ও এস শিশু পল্লী সিলেট এর উদ্যোগে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

এস ও এস শিশু পল্লী সিলেট এর উদ্যোগে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

এস ও এস শিশু পল্লী সিলেট এর উদ্যোগে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ-এর কোভিড সাপোর্ট কার্যক্রম এর অংশ হিসেবে সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এস ও এস শিশু পল্লী সিলেট প্রাঙ্গনে ২৭ মার্চ রবিবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈনুদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, দ্যা নিউ নেশনের সিলেট ব্যুরো চিফ এস এ শফি ।
এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান পরিচালনা করেন এসওএস সামাজিক প্রোগ্রাম কেন্দ্র সিলেট এর প্রোগ্রাম অফিসার তানবীর আহমদ।
আলোচনা শেষে ওসমানপুর ইউনিয়নের মমিনপুর এলাকায়, বোয়ালজুর ইউনিয়নের বানীগাঁও ও সোনাপুর এলাকার উপকারভোগীদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ দুরত্ব বজায় রেখে দুই উপজেলার পরিবার শক্তিশালীকরণ ও কীনশীপ কেয়ার কর্মসূচীর উপকারভোগী মোট ৪৯৫টি সুবিধা বঞ্চিত পরিবারে খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম গ্রহন করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পরিবারে প্রতি চাল-১০ কেজি, সয়াবিন তেল ২ লিঃ, লবণ – ১ কেজি,মসুর ডাল – ২ কেজি, আলু – ৫ কেজি, পিঁয়াজ – ১ কেজি, গুড়ো দুধ ২০০ গ্রাম – ১ প্যাকেট, চিনি – ১ কেজি,মুড়ি – ১ কেজি, এনার্জি বিস্কুট – ২০ প্যাকেট, ডিম – ৩০ টি, লন্ড্রী সোপ – ২ টি, বিউটি সোপ – ২ টি ও ডিটারজেন্ট পাইডার – ১ প্যাকেট (৫০০ গ্রাম)।
উল্লেখ্য, করোনা ভাইরাস এর বিস্তার রোধ ও সংক্রমন নিয়ন্ত্রণে সরকার কর্তৃক গৃহিত সকল পদক্ষেপ এর সাথে একাত্ব হয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে এস ও এস শিশু পল্লী কাজ করে আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এস ও এস শিশু পল্লী সিলেট উপকারভোগীদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে এবং ইতিমধ্যেই প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট