editor
প্রকাশিত: 2:20 PM, October 17, 2021
নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আজ ১৭ অক্টোবর থেকে। একই দিন দেশের মাটিতে শুরু হলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। রোববার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ ‘দ্য ফাইভ মিনিটস বেল’ নামে পরিচিত ঘণ্টা বাজিয়ে এনসিএলের এবারের আসরের উদ্বোধন করেন ৮ টেস্ট ক্রিকেটার।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর পূর্বে সিলেটের বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, বাফুফের কার্যনির্বাহী সদস্য এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিলটন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এনসিএলের চারটি ম্যাচ শুরু হয়েছে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে লড়ছে খুলনা ও রংপুর বিভাগ। আর পাশেই গ্রাউন্ড-২ তথা একাডেমি মাঠে স্বাগতিক সিলেট বিভাগের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। জাতীয় লিগের এই ম্যাচ দিয়েই গ্রাউন্ড-২ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
এনসিএলের ঘন্টা বাজানোতে ক্রিকেটারদের মধ্যে ছিলেন সিলেটের অলক কাপালি, রাজিন সালেহ, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। আর ছিলেন জাতীয় দলের টেস্ট ফরম্যাটের সদস্য সাইফ হাসান।
উল্লেখ্য- দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্ট ১৭ অক্টোবর শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। দুই স্তরের টুর্নামেন্টে খেলা হবে ছয়টি রাউন্ডের। প্রথম স্তরে লড়বে ঢাকা, খুলনা, রংপুর ও সিলেট বিভাগ।
দ্বিতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ। এবারের এনসিএল অনুষ্ঠিত হচ্ছে সিলেট ও কক্সবাজারের চারটি ভেন্যুতে। এক সঙ্গে ম্যাচ হবে চারটি।
ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,